Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের পেলেন গাড়ি! IPL-এ পুরস্কার জেতার ক্ষেত্রেও রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চলতি বছরের অর্থাৎ ২০২৬-এর IPL। যেখানে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত রবিবার ফাইনালে গুজরাটকে পরাজিত করে RCB ফের IPL-এর শিরোপা জিতে নেয়। তবে, IPL ২০২৬-শেষ হয়ে গেলেও সমগ্র ক্রিকেট বিশ্বে একটি নামই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে; বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই ১৫ বছর বয়সী ব্যাটার ২০২৬-এর মরশুমে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। শুধু তাই নয়, বৈভব ইতিমধ্যেই একাধিক রেকর্ডও গড়েছেন। পুরো মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব, এই বছর পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রেও নজির গড়েছেন। তিনি একাই এবার ৫ টি পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে যখন পুরস্কার ঘোষণা করা হচ্ছিল, তখন সেখানেও বৈভবের দাপট পরিলক্ষিত হয়।

    পুরস্কার জেতার ক্ষেত্রেও রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi):

    IPL ২০২৬-এর অ্যাওয়ার্ডস নাইটে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেন বৈভব সূর্যবংশী। তিনি প্রথম খেলোয়াড় হিসাবে এক IPL মরশুমে ৫ টি ব্যক্তিগত পুরস্কার জেতেন। এই মরশুমে সর্বোচ্চ ৭৭৬ রান করার জন্য তাঁকে অরেঞ্জ ক্যাপ এবং ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও, টুর্নামেন্ট জুড়ে তাঁর অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি ১৫ লক্ষ টাকা এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ট্রফি লাভ করেন।

    এদিকে, বৈভব সূর্যবংশী ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ হিসাবেও মনোনীত হন। যার জন্য তিনি পেয়েছেন আটক ১০ লক্ষ টাকা এবং একটি ট্রফিও দেওয়া হয়। এই মরশুমে সর্বাধিক ৭২ টি ছক্কা মারার জন্য তিনি ‘সুপার সিক্স অ্যাওয়ার্ড’ ট্রফি এবং ১০ লক্ষ টাকা লাভ করেন। এছাড়াও, পুরো মরশুমে জুড়ে বিস্ফোরক স্ট্রাইক রেটের (২৩৭.৫০) জন্য তিনি ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হিসাবেও বিবেচিত হন এবং পুরস্কার হিসাবে একটি টাটা সিয়েরা গাড়ি তাঁকে দেওয়া হয়। জানিয়ে রাখি যে, বৈভব গত মরশুমেও সুপার স্ট্রাইকার হয়েছিলেন। যেখানে তিনি পুরস্কার হিসাবে পেয়েছিলেন টাটা কার্ভ গাড়ি।

    আরও পড়ুন: অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! ফাইনালে পরাজয়ের পর গুজরাট টাইটান্সের টিম বাসে আচমকাই আগুন

    বৈভবের জন্য এই মরশুমটি অত্যন্ত স্পেশাল: উল্লেখ্য যে, IPL ২০২৬-এ বৈভবের দল রাজস্থান রয়্যালস শিরোপা জিততে ব্যর্থ হলেও বৈভব তাঁর অনবদ্য পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে T20 ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। বৈভব এই মরশুমে মোট ৭২ টি ছক্কা মেরে IPL-এর ইতিহাসে একটি নতুন রেকর্ড গড়েন।

    আরও পড়ুন: গুজরাটের বিরুদ্ধে সহজ জয়! কোহলির দাপটে টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন RCB

    এক্ষেত্রে তিনি কিংবদন্তি ক্রিস গেইলের ৫৯ টি ছক্কার রেকর্ডকেও ছাড়িয়ে যান। এছাড়াও, বৈভব এক IPL মরশুমে আনক্যাপড প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ হিসাবে বিবেচিত হয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বৈভব IPL-এর ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে সবচেয়ে কম বলে দ্রুত ১,০০০ রান পূর্ণ করেন।

    Click here to Read More
    Previous Article
    ৩২ বছরেই মন্ত্রী! দাড়িভিট আন্দোলনের সেই বিরাজ বিশ্বাসকে বড় দায়িত্ব দিল BJP
    Next Article
    Pan Card আছে? জেনে নিন এই গুরুত্বপূর্ণ পরিবর্তন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment