Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০% DA বেড়েছে, সরকারি কর্মীদের কতটা বাড়বে বেতন? রইল সঠিক হিসেব

    4 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই (West Bengal Budget 2026) সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ একধাক্কায় ২০% বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবার সেই সঙ্গে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের এই ডিএ বৃদ্ধির ফলে বাড়বে বেতনও।

    রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পুজোর মাসে | Government Employees

    বাজেটের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।

    এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পর পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

    সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ডিএ বৃদ্ধি ও নয়া পে কমিশন, সবমিলিয়ে সরকারি কর্মীদের রীতিমতো লটারি।

    ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতনও বাড়বে বেশ কিছুটা। ধরে নেওয়া যাক, যদি কারও মাসিক বেতন যদি ২০ হাজার টাকা হয়, আগে ১৮ শতাংশ ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত ৩৬০০ টাকা পেতেন। অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ যোগ করলে অতিরিক্ত ৭৬০০ টাকা পেতে চলেছেন।

    Big decision for government employees! If you delay, your CL will be cut

    আরও পড়ুন: ঘনাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, আবহাওয়ার আগাম খবর

    একই ভাবে কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হলে, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত তিনি এতদিন ৯ হাজার টাকা অতিরিক্ত পেতেন। এবার ২০% ডিএ বৃদ্ধির পর ৩৮ শতাংশে পৌঁছে যাওয়ায় ১৯ হাজার টাকা বেতন বাড়বে তাদের। আবার আগামী বছরের শুরু থেকেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা। তা হলে নূন্যতম বেতন বাড়বে অনেকটাই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনের অধীনে আড়াই গুণ বাড়তে পারে বেসিক পে। যদিও পে কমিশনের বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি।

    Click here to Read More
    Previous Article
    শিক্ষকদের জন্য বড় ঘোষণা! সরকারি কর্মীর মর্যাদার আশ্বাস দিলেন শমীক ভট্টাচার্য
    Next Article
    ১ জুলাই থেকে নতুন হিসাব! সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এই ৭ বড় পরিবর্তন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment