Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৯ জুলাই হাওড়া-টাটানগর রুটে চলবে এক্সাম স্পেশ্যাল ট্রেন, দেখে নিন কখন কোথায় থামবে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ১৯ তারিখ ঝাড়খণ্ডের ফিল্ড ওয়ার্কিং কম্পিটেটিভ এক্সামিনেশন এর জন্য রেলের তরফ থেকে নেওয়া হল বড় উদ্যোগ (Indian Railways)। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। জেনে নিন সেই ট্রেনের সময়সূচি (Indian Railways)।

    ১৯ জুলাই হাওড়া-টাটানগর রুটে বাড়তি ট্রেন (Indian Railways)

    আগামী ১৯ জুলাই হাওড়া থেকে টাটানগর পর্যন্ত যাতায়াত করবে এই স্পেশাল এক্সাম ট্রেনটি। রেলের এই উদ্যোগের ফলে বাংলা থেকে ঝাড়খণ্ডগামী বহু পরীক্ষার্থী বিশেষভাবে উপকৃত হবেন বলেও মনে করা হচ্ছে (Indian Railways)।

    Indian Railways extra train on the Howrah-Tatanagar route on July 19

    আরও পড়ুন: সাবুর পকোড়া বানাতে বারবার ভেঙে যাচ্ছে? এড়িয়ে চলুন এই ৫ টি ভুল

    বিজ্ঞপ্তি প্রকাশ অনুযায়ী, আগামী ১৯ জুলাই ১২টা বেজে ৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে হাওড়া-টাটানগর এক্সাম স্পেশ্যাল মেমু ট্রেনটি। সেটি ওই দিনই ভোরে, ঠিক ৫টা ৩৫ মিনিটে টাটানগর স্টেশনে গিয়ে পৌঁছবে। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও রকম অসুবিধা না হয় এবং তাঁরা যেন নিজেদের বাড়ির কাছাকাছি সুবিধামত স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেন, তার জন্য হাওড়া এবং টাটানগরের মধ্যে থাকা প্রতিটি স্টেশনেই এই ট্রেনটি থামবে।

    শুধু যাওয়ার জন্যই নয়, পরীক্ষা শেষে নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্যও থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। ফিরতি পথে টাটানগর-হাওড়া এক্সাম স্পেশ্যাল মেমু ট্রেনটি ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় টাটানগর স্টেশন থেকে রওনা দেবে।

    সেটি পরদিন, অর্থাৎ ২০ জুলাই রাত ১টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে এসে পৌঁছবে। যাওয়ার পথের মত ফেরার পথেও এই স্পেশ্যাল ট্রেনটি রুটের সমস্ত স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে রেল (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আজ ফাইনালে মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা স্পেনের কোচের! তবে ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা
    Next Article
    গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে চাপে ফেলে বিদায় এমবাপ্পের! ইংল্যান্ডের জয়ের দিন ভাঙলো পেলের রেকর্ডও

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment