Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ ফাইনালে মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা স্পেনের কোচের! তবে ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ রাতেই আসবে সেই মুহূর্তে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) ও কোচ লুইস ডে লা ফুয়েন্তের (Luis de la Fuente) স্পেন (Spain)। অবিশ্বাস্য ছন্দে থাকা আর্জেন্টিনা বনাম রক সলিড স্প্যানিশ ডিফেন্স, শেষপর্যন্ত শেষ হাসি কারা হাসে সেই প্রশ্নের অপেক্ষায় অধীর আগ্রহে টিভি, মোবাইল বা ল্যাপটপের পর্দায় চোখ রাখবে গোটা বিশ্ব।

    কিন্তু এই ম্যাচে নামার আগেও স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তেকে যে জিনিসটি সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা হল প্রতিপক্ষ দলের লিওনেল মেসির মতো এভারগ্রিন মহাতারকার উপস্থিতি। চলতে বিশ্বকাপে ৮ গোল এবং ৪ অ্যাসিস্ট করে তিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন প্রত্যেক বিপক্ষ দলের। তাকে রোখার জন্য কি কোনও বিশেষ পরিকল্পনা করছে স্পেন? ফাইনালে মেসিকে ম্যানমার্ক করার দায়িত্ব থাকবে কোন স্প্যানিশ ফুটবলারের উপর?

    সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হয়ে অবিশ্বাস্য এক স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্প্যানিশ কোচ। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির মুখোমুখি হতে চলাটা তাঁর কাছে নতুন কোনও অভিজ্ঞতা নয়। প্রায় দুই দশক আগে, সেভিয়ার যুবদলের কোচ থাকাকালীন প্রথমবার মেসির বিপক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই ম্যাচের স্মৃতি আজও ভোলেননি স্পেনকে ইউরো জেতানো এই কোচ।

    স্মৃতির পাতা ঘেঁটে লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, “আমি তখন সেভিয়ার ‘ডিভিসিয়ন দে অনর’ দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছিলাম। সেই দলেরই একটি ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমেছিলাম আমরা। সবাই আমাকে ‘মেসি’ নামের এক প্রতিভাবান ফুটবলারের বিষয়ে সতর্ক করেছিল। তাই শুরু থেকেই আমি তাকে কড়া ম্যান-মার্কিংয়ে রাখি। ৭০ মিনিট অবধি স্কোর ছিল ০-০।”

    আরও পড়ুন: অল্পের জন্য রেলের ধাক্কা থেকে বাঁচালো ইস্টবেঙ্গল! জেসিনের গোলে কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক লাল-হলুদ ক্লাবের

    এইপর্যন্ত বলে ফুয়েন্তে একটু দম নেন, তারপর বলেন, “এরপর যে ফুটবলার মেসিকে মার্ক করছিলেন, সে হলুদ কার্ড দেখে একটি ফাউলের জন্য। তার কার্ড পাওয়ার কারণে ঝুঁকি না নিয়ে তাকে বদলে দিতে হয়। এরপর মাত্র ১৫ মিনিটে মেসি আমাদের দলের বিরুদ্ধে চারটি গোল করে এবং নিজের দলকে জিতিয়ে দেয়!”

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভক্তরা বেশি আগ্রহী মেসির এই রেকর্ড নিয়ে! ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক

    এরপর তিনি আরও যোগ করেন, “মেসির মতো ফুটবলারকে শুধু একজন ডিফেন্ডার দিয়ে মার্ক করলেই হয় না। পুরো ম্যাচজুড়েই তাকে বিশেষ নজরে রাখতে হয়। কারণ এক মুহূর্তেই সে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই আমরা তাকে আলাদা করে ম্যান মার্ক করার কথা ভাবিনি”। অর্থাৎ দেখা যাচ্ছে ৩৯ বছর বয়সে এসেও লিওনেল মেসিকে এক সেকেন্ডের জন্যও অবহেলা করার সুযোগ নেই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রভাব আজও ঠিক ততটাই ভয়ংকর। আর সেই কথা খুব ভালোভাবেই জানেন স্পেনের এই অভিজ্ঞ কোচ।

     

     

    Click here to Read More
    Previous Article
    পালানোর চেষ্টা করলেই কুমিরের মুখোমুখি! প্যালেস্টাইনি বন্দিদের ‘বাগে আনতে’ বড় পরিকল্পনা ইজরায়েলের
    Next Article
    ১৯ জুলাই হাওড়া-টাটানগর রুটে চলবে এক্সাম স্পেশ্যাল ট্রেন, দেখে নিন কখন কোথায় থামবে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment