Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৫০ কোটির ‘উপহার’, ৬৫ কোটির মাদক বাজেয়াপ্ত, সব রাজ্যকে হারিয়ে ‘লজ্জার’ রেকর্ড বাংলার

    8 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের ভোটের নির্ঘন্ট যত এগিয়ে আসছে ততই আরও সক্রিয় হয়ে উঠছে নির্বাচন কমিশন (Election Commission)। পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর নগদ টাকা, সোনা, রূপো, প্ল্যাটিনামের মতো মহার্ঘ্য ধাতু থেকে মদ, মাদকও। ভোট যত এগিয়ে আসছে ততই ‘উপহার’ এর বহর বেড়েই চলেছে। আর এই তালিকায় একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ।

    ভোটমুখী বঙ্গে কোটি কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত কমিশনের (Election Commission)

    নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে ৫ এপ্রিল পর্যন্ত বাংলায় মোট ৩১৯ কোটি টাকার অবৈধ জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে ভোটমুখী অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ।

    Election Commission seized crores of illegal freebies in West Bengal

    গোটা দেশে কত বাজেয়াপ্ত: কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, তামিলনাড়ুতে বাজেয়াপ্ত হওয়া অবৈধ জিনিসের দাম প্রায় ১৭০ কোটি আর প্রতিবেশী অসমে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৯৭ কোটি টাকার জিনিস। গোটা দেশে এই কদিনে বাজেয়াপ্ত হয়েছে মোট ৬৫১.৫১ কোটি টাকার অবৈধ জিনিস। এর মধ্যে অর্ধেকই পশ্চিমবঙ্গের। বাজেয়াপ্ত হওয়া জিনিসের মধ্যে কী কী রয়েছে?

    আরও পড়ুন : জ্বালানি সঙ্কটে বড় ঘোষণা সরকারের, ফ্রি করে দেওয়া হল সমস্ত গণপরিবহণ

    কী কী উদ্ধার হয়েছে: কমিশনের (Election Commission) তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলা থেকে উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে অধিকাংশই রয়েছে ‘উপহার’ এবং মাদক। প্রায় ১৫০ কোটি টাকার উপহার, ৬৫ কোটি টাকার মাদক, ১১ কোটি টাকা নগদ, ৩৯ কোটি টাকার মহার্ঘ্য ধাতুও বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ২১ লক্ষ লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

    আরও পড়ুন : রাহুলের মৃত্যুতে নয়া মোড়, নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি টলিপাড়ার

    কমিশন জানিয়েছে, রাজ্য জুড়ে ৫ হাজার ১৭৩ টি ফ্লাইং স্কোয়াড, ৫ হাজার ২০০-র বেশি স্ট্যাটিক সারভেইলেন্স টিম তল্লাশি চালাচ্ছে দিনরাত। ভোটের নির্ঘন্ট যত এগিয়ে আসবে বাজেয়াপ্ত হওয়ার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে নির্বাচন কমিশন।

    Click here to Read More
    Previous Article
    ‘DA নিয়েও যে..,’ কোথায় ৪% মহার্ঘ ভাতা? সরকারের বিরুদ্ধে ফুঁসেছেন রাজ্য সরকারি কর্মীরা
    Next Article
    বিজ্ঞানপ্রীতি বাড়াতে বড় উদ্যোগ! পড়ুয়াদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ‘বুটস্ট্র্যাপ’ চালু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment