Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৫ জুন থেকে শুরু, কোথায় বসবে জনকল্যাণ শিবির? কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে দফতরে দফতরে ঘুরতে না হয়, সেই লক্ষ্যেই শুরু হচ্ছে জনকল্যাণ শিবির (Jankalyan Shibir)। আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে এই বিশেষ শিবির বসবে। এখানে একসঙ্গে ৫৫টিরও বেশি সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, মহিলা ও প্রবীণ নাগরিক-সহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য থাকছে একাধিক পরিষেবা ও সুবিধা।

    জনকল্যাণ শিবিরে (Jankalyan Shibir) মিলবে ৫৫টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা

    তিন দিনের এই বিশেষ শিবিরে (Jankalyan Shibir) কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। কৃষকদের জন্য PM-Kisan ও Kisan Credit Card, ছাত্রছাত্রীদের জন্য WB Student Credit Card, Medhashree ও Shikshashree, মহিলাদের জন্য Kanyashree ও Sukanya Samriddhi Yojana-সহ নানা প্রকল্পে আবেদন করা যাবে।

    এছাড়াও Ayushman Bharat, Atal Pension Yojana, PM Ujjwala Yojana, PM Vishwakarma, PM Awas Yojana, Jai Johar, Jan Dhan Yojana-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা দেওয়া হবে। কিছু প্রকল্পে সরাসরি ক্যাম্পে আবেদন করা যাবে, আবার কিছু ক্ষেত্রে অনলাইন আবেদনের জন্য সাহায্য করা হবে।

    জমি সংক্রান্ত পরিষেবাও থাকবে এই শিবিরে। জমির রেকর্ড সংশোধন, মিউটেশন ও পাট্টার আবেদন জমা দেওয়ার সুযোগ মিলবে। পাশাপাশি শ্রমিকদের জন্য E-Shram, BMSSY এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প সম্পর্কেও পরিষেবা দেওয়া হবে।

    কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Utkarsh Bangla, Rojgar Seva Portal, PM Internship Scheme, NAPS, NATS, DDU-GKY, Mudra Loan এবং PMEGP-এর মতো প্রকল্পগুলিতে আবেদন করার সুযোগ থাকবে। শুধু আবেদন নয়, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ভোক্তা সচেতনতা কর্মসূচি এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও আয়োজন করা হবে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে (Jankalyan Shibir) যাওয়ার সময় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া আগে থেকেই নিজের এলাকার নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    Suvendu Adhikari Trains New Ministers Sets Clear Rules for Governance

    আরও পড়ুনঃ রাজ্যের মাথায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণ, বাজেটের আগে RBI গভর্নরের সঙ্গে বৈঠকে শুভেন্দু! কী কথা হল?

    ১৫ জুন থেকে শুরু হওয়া এই জনকল্যাণ শিবিরের (Jankalyan Shibir) মাধ্যমে এক জায়গাতেই একাধিক সরকারি পরিষেবার সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে সাধারণ মানুষের জন্য।

    Click here to Read More
    Previous Article
    "মেসি নিপাট ভদ্রলোক, অন্য কেউ হলে দু-গালে চড় মেরে দিতেন" বললেন ইন্দ্রনীল খাঁ
    Next Article
    আমফানের ত্রাণে ২৫০ কোটির গরমিল! অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment