Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে? নিয়ম কী বলছে জানুন

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির পালা। আগামী ১ জুলাই ফের এক দফায় টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। তবে বুধবার যদি অ্যাকাউন্টে ৩০০০ টাকা না আসে তাহলে কী করতে হবে, অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

    ১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা না এলে কী করতে হবে? | (Annapurna Yojana)

    সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই আরও ১.০৫ কোটি মহিলার নথি ভেরিফাই করার পর পোর্টালে আপলোড করা হয়েছে। ১ জুলাই তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের ৩০০০ টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুনঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের বিনামূল্যে টিউশন! এমপি শিক্ষা মিশনে আবেদন থেকে যোগ্যতা সব জানুন

    তবে আগামীকাল যদি অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না আসে তাহলে আবেদনকারী সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। সেখানে ‘অ্যাপ্রুভড’ দেখালে বুঝতে হবে আবেদন গৃহীত হয়েছে। ‘ভেরিফায়েড’ দেখানোর অর্থ হল জমা দেওয়া নথির ভেরিফিকেশন হয়ে গিয়েছে।

    এছাড়া ‘পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন’ হয়েছে লেখা থাকলে বুঝবেন অন্নপূর্ণা যোজনার টাকা আবেদনকারীর অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে ‘যাচাইয়ের অপেক্ষায়’ দেখানোর মানে হল জমা দেওয়া নথি এখনও সফলভাবে ভেরিফাই করা হয়নি। সেগুলি পরীক্ষা করা হচ্ছে।

    অন্নপূর্ণা যোজনার টাকা না আসার আরও একটি কারণ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা। এই কাজটি করা আছে কিনা তা ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যদি আবেদন রিজেক্ট হয়ে যায় তাহলে সংশোধনের অপেক্ষা করতে হবে।

    এগুলির পাশাপাশি অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে দেওয়া তথ্য ও নথি সঠিক আছে কিনা সেটাও একবার দেখে নেওয়া উচিত। সরকারি সূত্রে খবর, ভেরিফিকেশন হয়ে যাওয়া আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। সেই কারণে আবেদন করার পর নিয়মিত স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে।

    annapurna yojana(28)

    জানা গিয়েছে, স্ট্যাটাস চেক করার সময় ‘রিজেক্টেড’ দেখালেও ভয় পাওয়ার কারণ নেই। সরকারের পরবর্তী নির্দেশিকা অনুসারে ভুল সংশোধন করে আবার আবেদন করা যেতে পারে। তবে এর জন্য অপেক্ষা করতে হবে।

    বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা। এর মাধ্যমে বাংলার মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয়। যদিও সেক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না তা আগেই নির্দিষ্ট করে দিয়েছে সরকার।

    Click here to Read More
    Previous Article
    সিভিক ভলান্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা! ফেল করলেই হতে পারে বড় পদক্ষেপ
    Next Article
    অভিষেককে লক্ষ্য করে শুরু, রাজ্যজুড়ে ডিম ছোড়ার ঘটনা নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ হাই কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment