Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুবশক্তির সুবিধা থেকে বাদ যাবে যুবতী-তরুণীরা? বেকারভাতার জন্য কারা যোগ্য জেনে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগামী অক্টোবর মাসে রাজ্যে চালু হতে চলেছে বিজেপি সরকারের নয়া প্রকল্প ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Banglar Yuva Shakti)। ভোটের ঠিক মুখে পূর্ববর্তী তৃণমূল সরকার বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে এসেছিল। রাজ্যে পালাবদলের পর সেই প্রকল্পই এবার বদলে হয়েছে যুবশক্তি।

    কারা পাবে যুবশক্তির সুবিধা? Banglar Yuva Shakti

    বাজেটে যুবশক্তি প্রকল্পের ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। অনেকেরই মনে প্রশ্ন আদৌ তরুণী বা যুবতীরা এই প্রকল্পের আওতায় আসবে কি না সে নিয়ে। সম্প্রতি এই বিষয়ে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, ২১ থেকে ২৫ বছর বয়সীদের জন্য এই যুবশক্তি প্রকল্প। ইতিমধ্যে সরকারিভাবে আলোচনা করা হচ্ছে কারা এই সুবিধা পাবে, কারা পাবেন না তা নিয়ে। যুবতীরা পাবেন কিনা, তাও আলোচনাস্তরে রয়েছে বলে জানান তিনি।

    প্রসঙ্গত, তৃণমূলের সরকারের আমলে যুবতীরাও ‘যুবশ্রী’ প্রকল্পের আওতায় পড়তেন, তাই এ ক্ষেত্রেও মহিলারা সুবিধা নিতে পারবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। প্রয়োজনীয় নির্দেশিকা এলে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন তা বোঝা যাবে।

    ‘যুব শক্তি ভরসা কার্ড’ নিয়ে বাজেটে সরকার জানিয়েছে, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান।

    এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন। এছাড়া এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

    Banglar Yuva Shakti

    আরও পড়ুন: কাছেই রাখুন ছাতা! একটু পরই ভারী বৃষ্টি শুরু কলকাতা সহ এই ৭ জেলায়, রবিতে বাড়বে আরও

    এছাড়া আবেদনকারীর আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল তৈরি হয়েছে। খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    অনুব্রত থেকে দেবাশিস! ঋতব্রত শিবিরের জেলা সভাপতিদের নাম ঘোষণা, কে কে দায়িত্ব পেলেন জানুন
    Next Article
    বাড়বে বাণিজ্য! জোরদার হবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, নিউজিল্যান্ড থেকে ‘মোদী গ্যারান্টি’ প্রধানমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment