Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুবসাথীতে আপনার ১৫০০ টাকা ঢুকবে তো? এখনই চেক করুন স্ট্যাটাস, কীভাবে? জানুন…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। ‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) মাধ্যমে মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। ১ এপ্রিল থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। কিন্তু আবেদন জমা দেওয়ার পর অনেকের মনেই প্রশ্ন বর্তমান স্ট্যাটাস কী? কবে থেকে মিলবে টাকা?

    প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন ও স্ট্যাটাস জানার উপায়

    রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লক স্তরে আয়োজিত অফলাইন শিবিরে প্রায় ৬৫ লক্ষ এবং অনলাইন পোর্টালে প্রায় ১৯ লক্ষ যুবক-যুবতী নাম নথিভুক্ত করেছেন।

    অনলাইন আবেদনকারী: যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করেছেন, তাঁরা ‘বাংলা যুবসাথী’ পোর্টালে লগ-ইন করে স্ট্যাটাস দেখতে পারবেন। সেখানে মোবাইল নম্বর ও ওটিপি দিলেই দেখা যাচ্ছে ‘দুয়ার সরকার’-এর ২৫ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর।

    অফলাইন আবেদনকারী: অফলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে স্ট্যাটাস দেখার প্রক্রিয়া এখনও পুরোপুরি মসৃণ নয়। অনেকেই ওটিপি দেওয়ার পর আবার নতুন করে ফর্ম পূরণের নির্দেশ পাচ্ছেন। যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

    ভুল থাকলে কী করবেন?

    যদি স্ট্যাটাসে ‘অবজেকশন’ বা ‘ডিসপুট’ দেখায়, তা হলে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। ভবিষ্যতে ব্লক অফিসে গিয়ে বা অনলাইন এডিট অপশন চালু হলে সংশোধনের সুযোগ থাকবে। বিধানসভায় পেশ করা বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের (Yuvasathi Scheme) ঘোষণা করেন। জানানো হয়, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী, ১ এপ্রিল থেকেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা।

    Nabanna launch special Helpdesk Number for Yuvasathi Scheme

    আরও পড়ুনঃ রঙের উৎসবে কড়া নজরদারি, শহরের ৩৯৮ জায়গায় পুলিশ পিকেট

    এখন যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদনকারীদের নজর স্ট্যাটাস আপডেট ও সরকারি নির্দেশিকার দিকেই। কারণ, আবেদন জমা পড়েছে ঠিকই, তবে শেষ পর্যন্ত কারা প্রথম দফায় সুবিধা পাবেন সেই দিকেই সবার নজর।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন? #YuvaSathi #BengalUnemployment #banglahunt
    Next Article
    T20 বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স! পাকিস্তানে হইচই, দায়িত্ব থেকে সরানো হল এই আম্পায়ারকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment