Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য বড় খবর! দমদমে ১২টি লোকাল ট্রেন বাতিল, সময়সূচিতে পরিবর্তন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ শিয়ালদহ ডিভিশনে দমদম শাখায় কাজের জন্য প্রায় বারোটি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে সমস্যায় পরবেন নিত্যযাত্রীরা। জানা যায়, এপ্রিল মাসের ৪ ও ৫ তারিখ প্রায় সাড়ে চার ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক করার পরিকল্পনা করেছে পূর্ব রেল (Indian Railways)। এর ফলে বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।

    দমদমে ১২টি লোকাল বাতিল তারিখ জেনে নিন (Indian Railways)

    সূত্রের খবর, ৪ ও ৫ এপ্রিল দমদম জংশনে ট্রাফিক ব্লক করা হচ্ছে। এর ফলে আপ ও ডাউনলোড মিলিয়ে মোট ১২ টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছাড়বে (Indian Railways)। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।

    Indian Railways know the cancellation dates of 12 local trains in Dumdum

    আরও পড়ুন: একটাই ভুলে নষ্ট হচ্ছে টিক্কা! নরম রাখতে এই রান্নার টিপস জানতেই হবে

    (শনিবার) রাত ১০.২৫-এর শিয়ালদা-ডানকুনি লোকাল
    (শনিবার) রাত ১১.৪০-এর ডানকুনি-শিয়ালদা লোকাল
    (শনিবার) রাত ১১টা ৫৮ -র শিয়ালদা-রানাঘাট মেমু লোকাল
    (শনিবার) রাত ১১টা ১৫-এর শিয়ালদা-নৈহাটি লোকাল
    (শনিবার) রাত ১১টা ১৫-এর নৈহাটি-শিয়ালদা লোকাল
    (শনিবার) রাত ১০টা ৩৭-এর শিয়ালদা-বনগাঁ লোকাল
    (শনিবার) রাত ১০টা ৪০-এর বনগাঁ-শিয়ালদা লোকাল
    (শনিবার) রাত ১০টা ২২-এর কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল

    (রবিবার) ভোর ৪টে ৭-এর শিয়ালদা-ডানকুনি লোকাল
    (রবিবার) ভোর ৫টার ডানকুনি-শিয়ালদা লোকাল
    (রবিবার) ভোর ৩টে ২০-র শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
    (রবিবার) ভোর ৩টে ১০-এর শিয়ালদা-বনগাঁ লোকাল

    এই বিষয়ে  পূর্ব রেলের তরফে এখনও এই ব্লক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে রেলের অন্তরের খবর, গত সোমবার এই বিষয়ে ব্লক মঞ্জরি দেওয়া হয়েছে। তবে শনিবার রাতে বিপুল সংখ্যক যাত্রী সপ্তাহান্তের ছুটি কাটাতে ট্রেনে করে বনগাঁ, কৃষ্ণনগরের মতো দূরের গন্তব্যে বাড়ি ফেরেন। ফলে রাতের বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়বেন তাঁরা। কিন্তু এই ব্লকের ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হবেন।

    পাশাপাশি রবিবার ভোরে বিপুলসংখ্যক ব্যবসায়ী ফুল, মাছ, মিষ্টি সামগ্রিক নিয়ে বিভিন্ন জেলা থেকে শিয়ালদাও কলকাতা সংলগ্ন শহরতলিতা আসে। তারাও এই ব্লকিং এর ফলে এবং ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়বেন (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে বড়সড় পরিবর্তন! মকপোল থেকে ভোটের সময়, নতুন নিয়ম জারি নির্বাচন কমিশনের
    Next Article
    ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হল সতর্কতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment