Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান! রানাঘাট জংশন দিয়ে বন্দে ভারত চালুর ইঙ্গিত

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার রানাঘাট বাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ থার্ড লাইনের কাজ এগোতেই কল্যানী-রানাঘাট-কৃষ্ণনগর রুটে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি আরও অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলো (Indian Railways) এই রূপে চলাচল করতে পারে। আর এমনটাই ইঙ্গিত দিয়েছেন রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

    রানাঘাট হয়ে বন্দে ভারত চলাচলের সম্ভাবনা (Indian Railways)

    চলতি সপ্তাহের শুরুতেই রানাঘাট রেলওয়ে জংশনে অত্যাধুনিক নতুন জিআরপি থানা ভবনের উদ্বোধনে অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন রানাঘাটের উত্তর পশ্চিমের বিধায়ক। পাশাপাশি এই অনুষ্ঠানে রানাঘাট স্টেশনের বিষয় নিয়ে আরো নানা ধরনের আলোচনা করা হয়। এছাড়াও আগামী দিনে রানাঘাট তথা গোটা নদীয়া জেলার রেল সংযোগ যাতে উন্নত করা যায় সেই বিষয়েও নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে (Indian Railways)।

    Indian Railways possibility of Vande Bharat service via Ranaghat

    আরও পড়ুন: রান্নার আগে মাছ-মাংস গলাতে নাজেহাল? এই ঘরোয়া কৌশলগুলি বদলে দেবে সমস্যার সমাধান

    পাশাপাশি রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হলেই এই রুট দিয়ে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস-এর মতো সেমি-হাইস্পিড প্রিমিয়াম ট্রেন! মেইন লাইনের বুক চিরে বন্দে ভারত ছুটে চলার এই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে বলে জানান তিনি।

    একইসঙ্গে সাইরাং -সহ নানা দূরপাল্লার ট্রেনের স্টপেজ পেতে পারে রানাঘাট। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম সংযোগকারী সদ্য চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইরাং এক্সপ্রেস-এর স্টপেজ এই মুহূর্তে রানাঘাটে নেই।

    এছাড়াও দূরপাল্লার এবং ২৪ কোচের বড় ট্রেনগুলো যাতে অনায়াসে রানাঘাটে দাঁড়াতে পারে এবং যাত্রীদের ওঠানামায় কোনো অসুবিধা না হয়।‌ তার জন্য রানাঘাট জংশনের প্ল্যাটফর্মগুলোর দৈর্ঘ্য বাড়ানোর শুরু হবে বলেও জানা গিয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    গো-সেবা থেকে সোজা হিজাব বিতর্ক! আবু ধাবিতে গিয়ে তুমুল ট্রোলের মুখে 'সংস্কারি' অঙ্কিতা !
    Next Article
    রবিতেও ভিজবে দক্ষিণবঙ্গ, ঝড়-বৃষ্টি হবে ৯ জেলায়, আজকের আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment