Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবিতেও ভিজবে দক্ষিণবঙ্গ, ঝড়-বৃষ্টি হবে ৯ জেলায়, আজকের আবহাওয়ার খবর

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক: প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। ঝড়-বৃষ্টি দাপট দেখাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। কমেছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর বলছে, আজও মোটের ওপর স্বস্তি বজায় থাকবে। বেশ কয়েকটি জেলা ভিজতে পারে। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? সম্পূর্ণ আপডেট দেখুন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আজ দক্ষিণবঙ্গে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে বদলাতে পারে চিত্র।

    সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছে।

    আজ রবিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে। তীব্রতা কমবে যদিও এদিন থেকে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকাতে।

    south bengal weather(230)

    আরও পড়ুন: ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা? মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, ধ্বংস অত্যাধুনিক রিপার ড্রোন

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে সাময়িক ব্রেক। আজ ও আগামীকাল অর্থাৎ রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রাও ক্রমে বাড়বে উত্তরের জেলাগুলিতে।

    Click here to Read More
    Previous Article
    যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান! রানাঘাট জংশন দিয়ে বন্দে ভারত চালুর ইঙ্গিত
    Next Article
    'ডিম মারলে কারও চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম' অভিষেককে পুরো ধুয়ে দিলেন দিলীপ ঘোষ | Dilip Ghosh

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment