Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রী স্বস্তিতে জোর, ট্রেনের সময়সূচিতে সংশোধন উত্তর-পূর্ব সীমান্ত রেলের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার নেটওয়ার্কে চলাচল করার জন্য বেশ কিছু মেয়ের ও এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনের সময়সূচিতে ব্যাপক পরিবর্তন করেছে। এই পরিবর্তনের ফলে একদিকে যেমন যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। অপরদিকে কম সময়ে যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)। তবে এই অধিকাংশ পরিষেবার সংশোধিত সময়সূচী ২৭ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। পাশাপাশি বেশ কিছু ট্রেন ২৪ এপ্রিল, ২৮ এপ্রিল ২০২৬ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

    দেরি কমাতে ট্রেনের নতুন সময়সূচি, ঘোষণা উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Indian Railways)

    সূত্রের খবর, সংশোধনের আওতায় কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া, লামডিং এবং তিনসুকিয়া-সহ প্রধান ডিভিশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে।  পাশাপাশি ফারাক্কা এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, গরিব নওয়াজ এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস এবং ডেমু প্যাসেঞ্জার পরিষেবার মতো বেশ কয়েকটি ট্রেনের একাধিক স্টেশনে পৌঁছানো ও রওনা দেওয়ার সময়ে আনা হয়েছে পরিবর্তন (Indian Railways)।

    Indian Railways new train schedule to reduce delays

    আরও পড়ুন: সামার স্পেশাল ট্রেন নিয়ে আপডেট, বাংলার স্টেশন তালিকা ও টাইম টেবিল জানুন

    তাছাড়া, এই সংসোধনের ফলে প্রধান ট্রেনগুলির মধ্যে ১৫৭৪৩/১৫৭৪৪ (বালুরঘাট-ভাটিন্ডা-বালুরঘাট) এবং ১৫৭৩৩/১৫৭৩৪ (বালুরঘাট-ভাটিন্ডা-বালুরঘাট) ফারাক্কা এক্সপ্রেস, ১৩০৬৩/১৩০৬৪ (হাওড়া-বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেস, ১৩১৬১/১৩১৬২ (কলকাতা-বালুরঘাট-কলকাতা) তেভাগা এক্সপ্রেস, ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস।

    ১৫৪৬৩/১৫৪৬৪ (বালুরঘাট-হলদিবাড়ি – বালুরঘাট) ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭১৬ (আজমের-কিশানগঞ্জ) গরিব নওয়াজ এক্সপ্রেস, ১৫৭১৯/১৫৭২০ (কাটিহার-শিলিগুড়ী-কাটিহার) ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া বারসোই)।

    ১৫৭১০/১৫৭০৯ (নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি), ১৩১৪১/১৩১৪২ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেস, ৭৫৭০৫/৭৫৭০৬ (শিলিগুড়ি-রাধিকাপুর-শিলিগুড়ী) ডেমু ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৭২১/১৫৭২২ (নিউ জলপাইগুড়ি-দিঘা-নিউ জলপাইগুড়ি) পাহাড়িয়া এক্সপ্রেস সহ ডেমু প্যাসেঞ্জার এবং অন্যান্য কানেক্টিং পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।

    পাশাপাশি দ্রুততর চলাচল ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকটি স্টেশনের সময় এগিয়ে আনা হয়েছে। যেখানে গঙ্গারামপুরে সময়সূচি ১১:১৮/১১:২০ ঘণ্টা থেকে এগিয়ে ১১:১৫/১১:১৭ ঘণ্টায় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বুনিয়াদপুরে সময়সূচি ১১:০৫/১১:০৭ ঘণ্টা থেকে এগিয়ে ১০:৫৮/১১:০০ ঘণ্টায় করা হয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ভেস্তে গেল মমতার সভা, ঘটি গরমে মজে শুভেন্দু অধিকারী
    Next Article
    ভোটে রাজ্যের কর্মী নয়, ১৬ হাজার কেন্দ্রীয় কর্মী! কেন এই বড় সিদ্ধান্ত কমিশনের?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment