Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাঁরা পাননি এপ্রিলে একসঙ্গে ঢুকবে ২ মাসের টাকা? বেকার ভাতা নিয়ে বড় আপডেট চলে এল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্য জুড়ে চর্চার শিরোনামে রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। মার্চ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে এই নতুন প্রকল্পের আওতায়। তবে এমন অনেকে আছেন যাঁরা অ্যাপ্লাই করার পরও টাকা পাননি। সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তারা।

    ধাপে ধাপে পাঠানো হচ্ছে যুবসাথীর টাকা | Yuvasathi Scheme

    ইতিমধ্যেই এপ্রিল মাসের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখনও মার্চেরই টাকা পাননি এমন উপভোক্তাও রয়েছেন। তাঁদের প্রশ্ন তাহলে কি একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে? কেন দেরি হচ্ছে? প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ভাতার টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। সবার টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই অনেকের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

    আবার যাঁরা অনলাইনে আবেদন করছিলেন, তাঁদের ডেটা সরাসরি সিস্টেমে আপলোড হয়ে যাওয়ার কারণে তাঁরা আগে টাকা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। কারণ তাঁদের আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে অনলাইন আবেদন করেও দেরি হচ্ছে কারণ জেলাভিত্তিক যাচাই প্রক্রিয়ায় সময় লেগে যাচ্ছে।

    আবার অফলাইনে আবেদনের ক্ষেত্রে নথি সিস্টেমে আপলোড ও যাচাই করতে বেশ খানিকটা সময় বেশি লাগছে। সেই কারণে টাকা ঢুকতেও দেরি হচ্ছে। তবে চিন্তার কিছু নেই। আবেদনকারীদের প্রত্যেকের তথ্য যাচাই করে টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সকলে ভাতা পাবেন বলে একাধিকবার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: ফ্রিজ হয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলায় কত নাম বাদ পড়ল? এক ক্লিকে দেখুন

    তবে এই কয়েকটি বিষয় মাথায় রাখা বাধ্যতামূলক। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। KYC করা থাকতে হবে। অ্যাকাউন্টে DBT সার্ভিস অ্যাকটিভেটেড রাখা আবশ্যক। এই সমস্ত বিষয় ঠিক থাকলে দেরি হলেও টাকা ঢুকে যাবে।

    Yuba Sathi

    জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।

    Click here to Read More
    Previous Article
    বরানগর তো গামলা! জমা জলে বিরোধিতার মাঝে প্রচার সারলেন সজল
    Next Article
    ‘প্রয়োজনে পদক্ষেপ..,’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ শুনে বলল সুপ্রিম কোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment