Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যানজটের চিন্তা শেষ, কলকাতা স্টেশন থেকে জুড়ছে করুণাময়ী, নতুন মেট্রো রুটের পরিকল্পনা

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) অগ্রগতি নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। শহর থেকে শহরতলিতে সম্প্রসারিত হচ্ছে মেট্রো। হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলির পাশাপাশি এয়ারপোর্টেও তৈরি হয়েছে মেট্রো। দেশের বেশ কিছু শহরের মূল প্রবেশদ্বারে রয়েছে মেট্রো স্টেশন। এবার কলকাতা নিয়েও তেমনই ভাবনা চিন্তা করা হচ্ছে।

    কলকাতা শহরে ফের নতুন মেট্রো (Kolkata Metro) রুট

    মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কলকাতা স্টেশনকে মেট্রো নেটওয়ার্ক সংযুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সমীক্ষা শুরু হচ্ছে। আপাতত কারিগরি ও ট্রাফিক সার্ভে শুরু হতে চলেছে বলে খবর। প্রাথমিক সমীক্ষার অনুমতিও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত নতুন মেট্রো রুট তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

    New route to start in Kolkata Metro

    কোন রুটে এগোবে মেট্রো: ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল পার্শ্ববর্তী রাস্তা, সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পৌঁছাতে পারে এই নতুন মেট্রো রুট। উল্লেখ্য, করুণাময়ীতে গ্রিন লাইনের মেট্রো স্টেশন রয়েছে। নতুন মেট্রো লাইন সম্প্রসারিত হলে অন্য রুটের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এই নতুন রুটের অধিকাংশ অংশ রয়েছে খালের উপর দিয়ে। তাই জমি সংক্রান্ত সমস্যাও হবে না বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : নিশ্চিন্তে ঘুরুন গরমের ছুটিতে, একগুচ্ছ ‘সামার স্পেশ্যাল’ ট্রেনের ঘোষণা রেলের

    চালু হয়েছে আটকে থাকা কাজ: আপাতত চলছে সমীক্ষা। তার জন্য ৮ লক্ষ টাকা খরচ হবে বলে খবর। তারপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রাজ্যে ক্ষমতা বদল হতেই আটকে থাকা মেট্রো (Kolkata Metro) প্রকল্পের কাজ শুরু হয়েছে। ১৫ মে থেকে রুবি-সেক্টর ফাইভ অংশের অসম্পূর্ণ কাজ শুরু হয়েছে।

    আরও পড়ুন : ঝোড়ো ব্যাটিং বিদ্যা-পরশুরামের, নম্বর বাড়তেই ওলটপালট TRP, শীর্ষে কে?

    মেট্রো সূত্রে খবর, চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হলেও চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হতে হতে ৭-৮ মাস লেগে যেতে পারে। বিশেষ করে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত সেক্টর ফাইভের সংযোগের ক্ষেত্রেই অনেকটা সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    "তৃণমূল দলটাই ধ্বংস হয়ে যাবে! বিস্ফোরক দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের
    Next Article
    ৫৮ বিধায়কের শক্তি প্রদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় মোড়! ‘দিদিকেই চাই’ বলে সরব একাধিক তৃণমূল বিধায়ক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment