Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ভোটের পর সব পাপের হিসাব!’ কোচবিহার থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদীর, বাংলায় পরিবর্তনের ডাক

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক ময়দান গরম হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কোচবিহারের জনসভা থেকে সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় ভাষণ শুরু করে একের পর এক অভিযোগ তুললেন তিনি। দুর্নীতি, আইন-শৃঙ্খলা, অনুপ্রবেশ থেকে শুরু করে উত্তরবঙ্গের বঞ্চনা, সব ইস্যুতেই তৃণমূলকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে এবং এবার মানুষ সেই পরিবর্তনের দিকেই এগোতে চলেছেন।

    কোচবিহার সভা থেকে বড় বার্তা মোদীর (Narendra Modi)

    সভা থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ব্রিগেড থেকে কোচবিহার,সব জায়গায় মানুষের যে সমর্থন দেখা যাচ্ছে, তা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। তাঁর কথায়, বাংলায় এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ আর আগের মতো থাকতে চাইছেন না। তিনি আরও দাবি করেন, বাংলায় যেন “গ্রহণ” লেগেছে। আগে কংগ্রেস, তারপর সিপিআইএম, আর এখন তৃণমূল সেই অবস্থায় পৌঁছেছে। তাঁর বক্তব্য, বাংলার পরিচয় বদলানোর চেষ্টা চলছে, কিন্তু মানুষ তা মেনে নেবে না।

    এদিন কোচবিহার থেকে নির্বাচন প্রসঙ্গে মোদী (Narendra Modi) বলেন, এবারের ভোটে মানুষের সামনে দুটো রাস্তা। তৃণমূলের ভয় আর বিজেপির ভরসা। তাঁর অভিযোগ, তৃণমূল শাসনে দুর্নীতি, কাটমানি এবং অস্থিরতা বেড়েছে। বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন এবং স্বচ্ছ শাসন নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের পর “সব পাপের হিসাব” নেওয়া হবে এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

    আইন-শৃঙ্খলা ও সংবিধান ইস্যুতে আক্রমণ

    মোদীর (Narendra Modi) অভিযোগ, তৃণমূল সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, তিনি দাবি করেন, সংবিধানিক সংস্থাগুলোর উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ভোটের সময় মানুষকে ভয় দেখানোর চেষ্টা হতে পারে, তবে সবাইকে আইনের উপর ভরসা রাখতে হবে।

    অনুপ্রবেশ ও তুষ্টিকরণ রাজনীতি

    সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, রাজ্যে বিদেশিদের ঢুকতে দেওয়া হচ্ছে এবং তাদের আশ্রয় দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, তৃণমূল তুষ্টিকরণের রাজনীতি করছে। এই প্রসঙ্গে তিনি দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বাংলায় হিন্দুদের জন্য থাকা কঠিন হয়ে উঠছে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতি বদলানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

    উত্তরবঙ্গ ও কোচবিহার নিয়ে বার্তা

    উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে মোদী (Narendra Modi) বলেন, রাজ্য সরকার এই অঞ্চলের উন্নয়ন করেনি। কোচবিহার এবং উত্তরবঙ্গের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা শেষ হবে এটাই তাঁর “গ্যারেন্টি”। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    এছাড়া এদিন যুবকদের ভবিষ্যৎ নিয়েও সরব হন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর অভিযোগ, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে এবং তৃণমূল সরকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলেছে। তিনি বলেন, দেশের অন্যান্য জায়গায় নতুন কারখানা তৈরি হচ্ছে, কিন্তু বাংলায় একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে কাজের অভাবে মানুষ রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

    Narendra Modi calls for unity in the country over the Middle East war

    আরও পড়ুনঃ ‘নাম তুলে নিন, না হলে…’, প্রকাশ্য সভায় কার উপর চটলেন মমতা?

    মোদী (Narendra Modi) আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মা-বোনদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সংরক্ষণ আইনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা আরও কার্যকর হবে।

    Click here to Read More
    Previous Article
    নিজের ভিটে, জমি,ক্লাসরুম, খেলার মাঠ থাকার পরেও ‘ভূমিপুত্র নয়’ তকমা কেন?
    Next Article
    রাহুল অরুণদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে টলিউড | Rahul Arunodoy Banerjee

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment