Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের কাউন্টডাউন শুরু! কবে দিনক্ষণ? কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা এখন কার্যত শেষ পর্যায়ে। এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পর এবার ভোট ঘোষণার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তার আগেই রাজ্যে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। কয়েক দফা গুরুত্বপূর্ণ বৈঠকের পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।

    কবে কলকাতায় আসছে কমিশনের (Election Commission) দল?

    আগামী ৮ মার্চ (রবিবার) রাতে কলকাতায় পৌঁছবেন নির্বাচন কমিশনের (Election Commission) প্রতিনিধি দল। সূত্রের খবর, ওই প্রতিনিধি দলের মধ্যে কমিশনের ফুল বেঞ্চও থাকছে। এরপর ৯ মার্চ (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন। ওই বৈঠকে রাজ্যের ভোট পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

    এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। একই দিনে কেন্দ্র ও রাজ্যের মোট ২৪টি সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা রয়েছে কমিশনের (Election Commission)।

    এখানেই শেষ নয়। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের সব জেলার জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপারদের (এসপি) সঙ্গেও আলোচনা করবে কমিশন (Election Commission)। পরের দিন অর্থাৎ ১০ মার্চ সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসাররাও। এরপর দুপুর সাড়ে ১২টায় বিএলও-দের সঙ্গে আলোচনা এবং একটি সাংবাদিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

    Election Commission to allow unmapped voters in SIR process

    আরও পড়ুনঃ হঠাৎ অসুস্থতা? এক অ্যাপেই ডাক্তার, অ্যাম্বুল্যান্স, ওষুধ, জানুন বিস্তারিত…

    পরপর এই বৈঠকগুলির পরেই নির্বাচন কমিশন (Election Commission) রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে সূত্রের ইঙ্গিত। পাশাপাশি ২ থেকে ৩ দফায় ভোট হতে পারে বলেও জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    সিপিএমকে ভোট দিলে সেটা TMCকে দেওয়া হবে ,TMC কে সরাতে চাইলে বিজেপিই একমাত্র ভরসা: সুকান্ত মজুমদার
    Next Article
    "ইলেকশন কমিশনের অফিস কারোর জমিদারি নয়" সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী। Banglahunt

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment