Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোট শেষ, তবুও বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী! বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে সরকার বদল হয়েছে, নির্বাচনের উত্তাপও ধীরে ধীরে স্তিমিত হচ্ছে। তবে এখনই পুরোপুরি সরছে না নিরাপত্তা। বাংলার (West Bengal) একাধিক জেলায় এখনও টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force)। নির্বাচন-পরবর্তী অশান্তির আশঙ্কাকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    রাজ্যে (West Bengal)কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সিদ্ধান্ত:

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে মোট ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগে রাজ্যের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সংঘর্ষ ও হিংসার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার ভোট মিটলেও বাহিনী সরিয়ে না নেওয়ার আর্জি জানিয়েছিল বিজেপি।

    রাজ্যে নতুন সরকার গঠনের পর সেই প্রস্তাবেই অনুমোদন দেয় কেন্দ্র। জানা গিয়েছে, মোতায়েন থাকা বাহিনীর মধ্যে থাকবে ২০০ কোম্পানি সিআরপিএফ এবং ১৫০ কোম্পানি বিএসএফ। পাশাপাশি ৫০ কোম্পানি সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি দায়িত্বে থাকবে। তবে শুধু বাহিনী পাঠিয়েই দায়িত্ব শেষ করছে না কেন্দ্র।

    বাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, জওয়ানদের যাতায়াতের জন্য পরিবহণ, থাকার উপযুক্ত জায়গা, খাবার-রসদ ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকেই। দ্রুত সেই পরিকাঠামো গড়ে তোলার নির্দেশও দেওয়া হয়েছে।

    আগামী একমাস রাজ্যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে বিজেপির তরফে অক্টোবর মাস পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানানো হয়েছিল। সেই দাবিতে পুরোপুরি সায় দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমানে ২০ জুন পর্যন্ত বাহিনী রাখার সিদ্ধান্তই কার্যকর করা হয়েছে।

    Election is over, but central forces will remain in West Bengal.

    আরও পড়ুন : যেকোনও মুহূর্তে গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ অদিতি মুন্সি

    এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, জুনের পরেও কি বাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বজায় থাকবে? নাকি পরিস্থিতি স্বাভাবিক থাকলে ধাপে ধাপে জওয়ানদের ফিরিয়ে নেওয়া হবে? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

    Click here to Read More
    Previous Article
    ডানকুনির চর্চিত তৃনমূল কাউন্সিলর সূর্য গ্রেফতার! তবে কেন? জানালেন বাসিন্দারা
    Next Article
    ঠিক কী হয়েছিল সেই রাতে? ৪৮ ঘণ্টার মধ্যে ফের আরজি কর মামলার তদন্ত শুরু করবে সিট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment