Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোট গণনা নিয়ে সতর্ক তৃণমূল, মমতা-অভিষেক তরফে এল কড়া নির্দেশ

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বঙ্গের ভোটগণনার (West Bengal Election Result) ঠিক আগেই তীব্র উত্তেজনার আবহে নিজেদের সংগঠনকে আরও সজাগ রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সম্ভাব্য অনিয়ম বা কারচুপির আশঙ্কা মাথায় রেখে দলীয় কাউন্টিং এজেন্টদের জন্য একাধিক সতর্কবার্তা ও নির্দেশ জারি করলেন দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    ভোট গণনার (West Bengal Election Result) জন্য নির্দেশ তৃণমূলের

    ভোটের ফল ঘোষণার আর মাত্র একদিন বাকি থাকতেই শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বলেন, “২০০-র বেশি আসনে জিতবে তৃণমূল।”। রাজ্য এবার কার দখলে সেই প্রশ্নের উত্তর মিলবে কাল ভোট গণনার দিনই। ভোটগ্রহণ পর্বের পর থেকেই স্ট্রংরুমকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে।

    এই পরিস্থিতিতে গণনার দিন যাতে কোনও গাফিলতি না হয়, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে তিনি এজেন্টদের উদ্দেশে বলেন, “ভোর ৫টায় গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন ২০০-৩০০ ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি EVM হ্যাক করে, কাউকে ছাড়ব না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে। আপনি ৪ হাজারে জিতছেন, কিন্তু ২ হাজারে হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে। মধ্যরাত পর্যন্ত হতে পারে।”

    এছাড়াও তিনি বিশেষভাবে সতর্ক করেন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। তাঁর কথায়, “১০ সেকেন্ডে ৫০টা মেশিন পাল্টে দিতে পারে।” তাই কোথাও সামান্য সময়ের জন্যও লোডশেডিং হলে তা সঙ্গে সঙ্গে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এজেন্টদের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “সার্টিফিকেট না নিয়ে টেবিল ছেড়ে ওঠা যাবে না।” পাশাপাশি কোথাও যদি এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রার্থীকে সেখানে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “লাস্ট অবধি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলব, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। যখন দেখবেন আপনাদের ওয়াশ রুমে যেতে হবে, বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে তাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন।”

    Strict instructions from Mamata-Abhishek before West Bengal Election Result

    আরও পড়ুন : ভোটে জিতলে মিছিল নয়! ভোট গণনার আগে কড়া নির্দেশ কমিশনের

    গণনার সময় ইভিএমের ব্যাটারি নিয়মিত পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে। যদি চার্জ ৭০ শতাংশের আশেপাশে থাকে, তবে VVPAT গণনার দাবি জানাতে বলা হয়েছে। পাশাপাশি জেলা ভিত্তিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গোটা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখা যায়। ভোটগণনার দিন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব। সম্ভাব্য সব পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি নিয়ে সংগঠনকে সজাগ রাখার চেষ্টা চলছে, যাতে ফলপ্রকাশের দিন কোনও ধরনের বিতর্ক বা অনিয়মের সুযোগ না থাকে।

    Click here to Read More
    Previous Article
    'ক্ষমতা হারানোর পর পিসি জগন্নাথ ধামে কাঠের মালা পরে হরিনাম করবে' মমতাকে চরম ভাবে ধুয়ে দিলেন Humayun
    Next Article
    'কেউ,কোনও ডকুমেন্ট whatsapp এ শেয়ার করবেন না' বড় বার্তা সৌমিত্র খাঁর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment