Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলের অন্দরমহলে ঝামেলার আবহ! সূর্যবংশীকে নিয়ে সন্তুষ্ট নন দলের সহ-অধিনায়ক

    5 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মাসেই ভারতীয় দলে (Indian Cricket Team) ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন বৈভব। আর এখন ভারতের সহ অধিনায়ক, তিলক ভার্মার (Tilak Varma) বক্তব্য শুনে অনেকেই ভাবতে বাধ্য হয়েছেন যে দলে এত তরুণ ক্রিকেটারের সুযোগ পাওয়ার বিষয়টি ভালোভাবে দেখছেন না অনেকেই।

    তিলক ভার্মা অবশ্য সরাসরি বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। এই মুহূর্তে কোচ গৌতম গম্ভীরকে ছাড়াই জিম্বাবোয়ে সফরে উড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু দল মাঠে নামবে তার পরিকল্পনা অনুযায়ী। ভারতীয় দলের তিলক ভার্মার ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সমালোচকদের মুখের ওপর জবাব দিতে গিয়েই এমন একটি মন্তব্য করেছেন তিলক, যার পর ভারতীয় ক্রিকেট দলের একতা নিয়ে এবার জল্পনা আরম্ভ হয়েছে।

    সাম্প্রতিক অতীতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি হাফসেঞ্চুরি ছাড়া বলার মত কিছুই করেননি ভারতের সহ অধিনায়ক। কিন্তু তাও বিসিসিআই তার ওপর ভরসা রাখছে। অনেকেই ভেবেছিলেন শোচনীয় বিশ্বকাপ কাটানোর পর ধীরে ধীরে ভারতীয় দল থেকে হারিয়ে যাবেন এই বাঁ-হাতি ব্যাটার। কিন্তু তেমন কোনও ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

    আরও পড়ুন: সিরিজ জিততে গেলে সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ছুঁতে হবে! পারবেন কি শুভমান গিল?

    সম্প্রতি যথেষ্ট আগ্রাসনের সঙ্গে ব্যাটিং না করার বিষয়টি নিয়ে তিলক ভার্মাকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১২০ স্ট্রাইক রেট সহ ব্যাটিং করে ১০৬ রান করেছিলেন তিলক। এবার নিজের স্বপক্ষে যুক্তি রাখতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা থেকেই অনেকে ধারনা করছেন তার আক্রমণের শিকার বৈভব সূর্যবংশী।

    আরও পড়ুন: এবার BCCI-এর কড়া নজর গৌতম গম্ভীরের দিকে! দ্রুত জয়ে না ফিরলে ছাঁটাই হতে পারেন ভারতীয় কোচ

    নিজের ব্যাটিংয়ের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিলক বলেছেন, “আমি চাইলেই ব্যাটিং করতে নেমে প্রথম বল থেকে বাউন্ডারি খোঁজা শুরু করতে পারি। কিন্তু টিম ম্যানেজমেন্ট আমার ওপর অনেকটা ভরসা রেখেছে এবং আমার দলে কিছু নির্দিষ্ট দায়িত্ব আছে সহ-অধিনায়ক হিসেবে। তাই ব্যাটিং করতে নেমে উল্টোপাল্টা শট খেলে আমি সেই দায়িত্বের অমর্যাদা করতে পারবো না।” তার এই মন্তব্যের পরেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ভারতীয় ভক্তদের মধ্যে থেকে।

     

    Click here to Read More
    Previous Article
    আর নয় অবসরপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক কর্মী! কড়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের
    Next Article
    এই ৩ ক্রিকেটারের কেরিয়ার নষ্ট করছেন গম্ভীর! খুব তাড়াতাড়ি হারিয়ে যাবেন ভারতীয় দল থেকে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment