Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতে সত্যিই দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ? রিলায়েন্সের প্রস্তাব ফেরাল ফিফা, চিন্তায় অনুরাগীরা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতবর্ষে কোটি কোটি ফুটবল অনুরাগী রয়েছেন। এমতাবস্থায়, বিশ্বকাপের (FIFA World Cup 2026) আবহে ফুটবল নিয়ে উত্তেজনা বহুগুণ বৃদ্ধি পায়। ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্সের মতো দলগুলির ক্ষেত্রেও বিপুল সমর্থন পরিলক্ষিত হয়। তবে, এবার ফুটবল বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট শুরু হতে চললেও ভারতে আদৌ বিশ্বকাপ দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে।

    ভারতে দেখা যাবে না এবারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026):

    জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন থেকে। যেটি চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। অর্থাৎ, ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেকের কিছু বেশি বাকি। এই আবহে ভারতে আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে ফিফা ইতিমধ্যেই রিলায়েন্স-ডিজনির যৌথ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

    Will FIFA World Cup 2026 really not be seen in India?

    মূলত, স্বত্ব বিক্রির ক্ষেত্রে ফিফা যে দাবি রেখেছে সেই দাবির তুলনায় রিলায়েন্স-ডিজনির প্রস্তাব কম থাকায় আলোচনা এগোয়নি। উল্লেখ্য যে, ফিফার তরফে প্রথমে ২০২৬ ও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের জন্য স্বত্বের দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩০ কোটি টাকা। তবে, এই বিশাল অঙ্ক পরিলক্ষিত করে কোনও সংস্থা আগ্রহ প্রকাশ না করায় ফিফা সেই মূল্য কমিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। এদিকে, রিলায়েন্স-ডিজনির তরফের ২০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯০ কোটি টাকা)। যদিও, ফিফা এতে রাজি হয়নি।

    আরও পড়ুন: বিজেপি জেতায় বঙ্গে শীঘ্রই আয়ুষ্মান যোজনা! শুরু হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প

    কেন এত অনীহা: মূলত, ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমেরিকা-কানাডা ও মেক্সিকোয়। যেখানে ভারতীয় সময় অনুযায়ী বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ সম্পন্ন হবে গভীর রাত্রে। সেই সময়ে আদৌ বিপুল পরিমাণ দর্শক খেলা দেখবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমতাবস্থায়, ফুটবল বিশ্বকাপ দেখানোর ক্ষেত্রে উৎসাহ হারানোর নেপথ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

    আরও পড়ুন: ভবানীপুরেও গেরুয়া ঝড়! ১৫,১০৫ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু অধিকারী

    এদিকে, সোনির মতো সংস্থা এই দৌড়ে শামিল হলেও তারাও আগ্রহ প্রকাশ করছে না। অপরদিকে, ভারতের পাশাপাশি চিনেও একই অবস্থা। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-এর বিশ্বকাপে ডিজিটাল ও সোশাল মাধ্যম মিলিয়ে মোট ঘণ্টার নিরিখে ৪৯.৮ শতাংশ এসেছে চিন থেকেই। অপরদিকে, ২০২২ সালের বিশ্বকাপে সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী ভারত ও চিন মিলিয়ে ডিজিটাল সম্প্রচারের মোট ২২.৬ শতাংশ ছিল। তবে, এবার চিনেও বিশ্বকাপ দেখাতে কোনও সংস্থা আগ্রহ প্রকাশ করছে না। তবে, ফিফার তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই ১৭৫ টি দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও ভারত এবং চিনে সম্প্রচার স্বত্ব বিক্রি করার ক্ষেত্রে এখনও আলোচনা চলছে।

    Click here to Read More
    Previous Article
    পালাবদলের পরই সতর্ক পদক্ষেপ! রাজ্যের মামলায় রায় স্থগিত রাখার আর্জি হাই কোর্টে
    Next Article
    BJPর কাছে হেরে গিয়ে সাংবাদিক বৈঠকে নাকে কান্না মমতা ব্যানার্জির | Mamata Banerjee Press Meet

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment