Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারত জিতলেও চাপ বাড়ছে গম্ভীর-গিল জুটির ওপর! BCCI-এর চাপে নভেম্বরে নেওয়া হবে কড়া সিদ্ধান্ত

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। কিন্তু তার পরেও একটি বিষয় নিয়ে চিন্তা কাটছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)।

    আর সেই চিন্তার জায়গা হলো ভারতীয় দলের মিডল অর্ডার। যে জায়গার দায়িত্ব মূলত রিশভ পন্থের কাঁধে থাকে। একার হাতে তিনি ভারতকে অসংখ্য অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। কিন্তু তিনি মনখোলা ক্রিকেটার। তিনি ফর্মে থাকলে প্রতিপক্ষ নাস্তানাবুদ হবে। কিন্তু তিনি ফর্মে না থাকলে সেই জায়গায় দায়িত্ব নেওয়ার মতো ব্যাটারের অভাব দেখা যাচ্ছে ভারতীয় দলে।

    অর্থাৎ পন্থের পরে ছয় নম্বরে একজন যোগ্য ব্যাটারের অভাব অনুভব করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধ্রুব জুরেল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে হাফসেঞ্চুরি করলেও তিনি ধারাবাহিকতা দেখাতে চূড়ান্ত ব্যর্থ। এর আগে টানা বেশ কয়েকটি সিরিজে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। ফলে আপাতত তাকে চোখ বন্ধ করে ভরসা করা যাচ্ছে না।

    আরও পড়ুন: বৈভব সূর্যবংশীকে টেস্টে সুযোগ দেওয়া উচিত নয়! বিস্ফোরক মন্তব্য রাহুল দ্রাবিড়ের

    এমন অবস্থায় রবিবার থেকে আরম্ভ হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে হয়তো তাকে একটা শেষ সুযোগ দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই টেস্টে তিনি ব্যর্থ হলে ভবিষ্যতে নিউজিল্যান্ড সফর ও ঘরের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হয়তো সরফরাজ খান-কে সুযোগ দিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

    আরও পড়ুন: রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড

    নভেম্বর মাসে নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবে ভারত। সেই সিরিজে যাওয়ার আগে টেস্ট ম্যাচে মাঠে নামার সুযোগ আর হয়তো পাবেন না সরফরাজ। সরাসরি নিউজিল্যান্ডের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে প্রত্যাবর্তন করে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহপ্রকাশ করেছেন।

     

    Click here to Read More
    Previous Article
    ভারতে রেকর্ড পরিমাণে গাড়ি বিক্রি! অথচ চিনে অন্য ছবি, ধুঁকছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি?
    Next Article
    একই দামে বেশি লাভ! BSNL-এর ২৯৯ টাকার প্ল্যানে Jio-র চেয়ে দ্বিগুণ ডেটা, মিলছে একগুচ্ছ সুবিধাও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment