Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বাংলায় এবার শিল্পের হাওয়া, হবে বিপুল কর্মসংস্থান’! শুভেন্দুর প্রশংসা করে আর যা বললেন রাজনাথ

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার গঠনের পর ১০০ দিন অতিক্রান্ত। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নবনির্মিত বিজেপি সরকার (BJP West Bengal)। আর এবার রাজ্যে বিনিয়োগ আনা ও কর্মসংস্থানের লক্ষ্যে অবিচল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের উদ্বোধনের জন্য কলকাতায় এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Sing)। তাঁর মুখেই প্রশংসা শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশংসা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

    আজ পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের ভূমি পুজো ও শিলান্যাস হয়েছে। এই আবহে আমি আপনাদের সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন বাংলার হওয়াতে এক নতুন সুগন্ধ রয়েছে। এই সুগন্ধ কেবল পরিবর্তনের নয়! শুভেন্দু অধিকারী আসার পর ও তাঁর নেতৃত্বে সরকার গঠনের পর আমি বলতে পারি, এটা শুধু পরিবর্তনের সুগন্ধ নয়, বরং বিকাশেরও সুগন্ধ। আর যদি পরিবর্তন হয় তাহলে বিনিয়োগের বদল হয়েছে, নতুন সুযোগের দিশা খুলে দেওয়ার পরিবর্তন।

    যে পাঁচটি প্রজেক্ট আজ শিলান্যাস হয়েছে সেটাই প্রমাণ যে, যদি উদ্দেশ্য স্পষ্ট, নীতি সঠিক, কাজ করার সদিচ্ছা ও বিনিয়োগের উপর পূর্ণ ভরসা থাকে তাহলে উন্নয়ন হওয়াকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। এছাড়াও আজকের দিনটি আরও বিশেষ কারণ, যে পশ্চিমবঙ্গ থেকে এক সময় একেরপর এক শিল্প বন্ধ হওয়ার খবর পাওয়া যেত সেখান থেকেই এখন নতুন শিল্পের খবর পাওয়া যাচ্ছে। এটাই পরিবর্তনশীল বাংলা ও ভারতের প্রতিচ্ছবি। শুভেন্দু অধিকারী আসার পর থেকে বাংলায় সমস্যা কিছু ‘শুভ শুভ’ই হচ্ছে। এরজন্য শুভেন্দু অধিকারীকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি।

    আরও পড়ুনঃ ‘কিছু তো পরিবর্তন হবেই! যাদবপুরে শেষ লড়াই চলছে”, বিস্ফোরক দিলীপ ঘোষ

    এরপর ভারতের বর্ধিত সমুদ্র সুরক্ষা থেকে আরও শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রক নিয়ে বলতে গিয়ে অপারেশন সিঁদুরের কথাও বলেন। তিনি জানান, জমি থেকে শুরু করে দক্ষ মানবসম্পদ, উন্নত পরিকাঠামো থেকে কাঁচামাল সবটাই রয়েছে বাংলায়। এই সম্ভাবনাকেই কাজে লাগিয়ে রাজ্যের শিল্পায়নে গতি আনতে হবে। কেন্দ্র ও রাজ্যে সম্মিলিতভাবে কাজ করলে আরও বড় বিনিয়োগ আসবে ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

    যন্ত্র ইন্ডিয়া লিমিট সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিরক্ষা উৎপাদন ও তৈরির ক্ষমতা বাড়ানোর জন্য বর্তমানে YIL বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, পরশপাথর হল এমন একটা যিনি যেটা যে কোনো ধাতুকে ছুঁলেই সেটা সোনা হয়ে যায়। আমাদের কাছে YIL হল এমনই পরশপাথর।

    Click here to Read More
    Previous Article
    অপারেশন সিঁদুরের পর ফের মাথা তুলছে জঙ্গিঘাঁটি! জইশের সদর দফতর পুনর্নির্মাণে সাহায্য পাকিস্তানের
    Next Article
    মাটিতে মিশে গেছে সম্মান, কিন্তু ডুরান্ড হাতছাড়া হলেও ইস্টবেঙ্গলের থেকে এই পুরস্কার ছিনিয়ে নিলো মোহনবাগান!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment