Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতে এবার ১,৮০০ কিমি দীর্ঘ নতুন LPG পাইপলাইন! কোন কোন রাজ্যের ওপর দিয়ে যাবে?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: LPG ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ গ্রহণ করছে সরকার। মূলত, আগামী দিনের সরকার দেশের LPG সরবরাহ ব্যবস্থা (LPG Pipeline) গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড তথা PNGRB (Petroleum and Natural Gas Regulatory Board) আনুমানিক ৭,০০০ কোটি টাকা বিনিয়োগে প্রায় ১,৮০০ কিলোমিটার দীর্ঘ নতুন LPG পাইপলাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই পাইপলাইনগুলির মাধ্যমে ভারতের (India) বিভিন্ন রাজ্যে LPG সরবরাহের ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। জানিয়ে রাখি যে, এই পাইপলাইনগুলি নির্মাণের প্রধান উদ্দেশ্য হল LPG সরবরাহকে আগের চেয়ে আরও উন্নত ও নিরাপদ করা। এছাড়াও, সড়কপথে LPG ট্যাঙ্কারের চলাচল হ্রাস পাবে। যা পরিবহণ খরচ এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে।

    ভারতে এবার ১,৮০০ কিমি দীর্ঘ নতুন LPG পাইপলাইন (LPG Pipeline):

    কোন কোন রাজ্যে নতুন LPG পাইপলাইন: জানিয়ে রাখি যে, PNGRB ৩ টি বিশেষ এলপিজি পাইপলাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে তাদের নেটওয়ার্ক তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক ও গোয়া পর্যন্ত বিস্তৃত হবে। মূলত, তেলেঙ্গানার চেরলাপল্লি থেকে মহারাষ্ট্রের নাগপুর পর্যন্ত ৫৫৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে। এছাড়াও, মহারাষ্ট্রের শিকারপুর থেকে গোয়া এবং কর্ণাটকের হুবলি পর্যন্ত প্রায় ৬৩৩ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে। পাশাপাশি, উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে উত্তরাখণ্ডের সিতারগঞ্জ পর্যন্ত প্রায় ৬১১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে।

    1,800 km long LPG pipeline will be built in India, know the details.
    LPG পাইপলাইন

    LPG পাইপলাইন নেটওয়ার্ক: উল্লেখ্য যে, এই ৩ টি প্রকল্প রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (ইন্ডিয়া) লিমিটেড দ্বারা গড়ে তোলা হবে। এই নতুন প্রকল্পগুলি সম্পন্ন হলে, দেশে PNGRB-অনুমোদিত কমন-কেরিয়ার LPG পাইপলাইন নেটওয়ার্ক প্রায় ৭,৭০০ কিলোমিটার থেকে প্রায় ৯,৫০০ কিলোমিটারে প্রসারিত হবে। এটি প্রায় ২৩.৫ শতাংশ সম্প্রসারণ হিসাবে বিবেচিত হবে। সামগ্রিকভাবে দেশের বিভিন্ন অংশে LPG সরবরাহের জন্য এই সম্প্রসারণটিকে অত্যন্ত উপকারী বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: ভারতের শেয়ার বাজারে ফের বিদেশি বিনিয়োগের জোয়ার! এক মাসেই এল ২৩,৫৪৪ কোটি

    LPG পাইপলাইনের সুবিধা: জানিয়ে রাখি যে, এটি LPG সরবরাহকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে সাহায্য করবে। পাশাপাশি, LPG ট্যাঙ্কারের সড়ক পরিবহণ হ্রাস পেতে পারে এবং LPG ট্যাঙ্কার সম্পর্কিত সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমানো যেতে পারে।

    আরও পড়ুন: বন্ধ বাড়ি থেকে উদ্ধার একের পর এক মৃতদেহ! বাংলাদেশে হিন্দু পরিবারের ৪ সদস্যের রহস্যমৃত্যু

    এছাড়াও, এটি দীর্ঘ দূরত্বে জ্বালানি পরিবহণের ক্ষেত্রে পরিবহণ ও সরবরাহ খরচ কমাতে সাহায্য করতে পারে। এর ফলে যানজট ও কার্বন নিঃসরণের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    মোহনবাগানকে গুঁড়িয়ে দেওয়ার দিনে নতুন ইতিহাস! ভারতের প্রথম ক্লাব হিসেবে অবিশ্বাস্য কীর্তি ইস্টবেঙ্গলের
    Next Article
    শুরু কাউন্টডাউন! ৪ মাসের মধ্যেই সম্পন্ন হবে গগনযানের প্রথম মানববিহীন মিশন, কী জানাল ISRO?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment