Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দূর হল লক্ষ লক্ষ মহিলার চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর দিলেন শমীক

    59 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) পাওয়ার অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু মহিলা। সম্প্রতি তাঁদের সকলকে আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই প্রকল্প নিয়ে আরও বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাতে দূর হতে পারে বাংলার লক্ষ লক্ষ মহিলার চিন্তা।

    ছুটির দিনে খুশির খবর দিলেন শমীক | (Samik Bhattacharya)

    অন্নপূর্ণা যোজনা না পেয়ে ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেই ক্ষোভের আঁচ টের পেয়েছেন। এই আবহে এই প্রকল্পের টাকা পৌঁছতে দেরি হওয়ার পিছনে ‘সিস্টেমের গলদ’ এবং রাজনৈতিক ষড়যন্ত্র বা ‘সাবোটাজের’ ইঙ্গিত দিলেন শমীক।

    আরও পড়ুনঃ স্ক্যানারে তৃণমূল আমলের সব নিয়োগ! কলকাতা পুরসভায় তৈরি করা হল বিশেষ তদন্ত কমিটি

    পাশাপাশি যোগ্য আবেদনকারীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে বিজেপি নেতা বলেন, সকল যোগ্য উপভোক্তা শেষ অবধি ৩ হাজার টাকা করে পাবেন। একইসঙ্গে তিনি জানান, অন্নপূর্ণা যোজনায় আরও প্রায় ৫০ লক্ষ মহিলার নাম যুক্ত হতে চলেছে।

    রবিবার হাওড়ার একটি কর্মসূচি থেকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের সময় তৃণমূল আমলের মতো ভুয়ো পদ্ধতিতে পুরুষদের টাকা দেওয়ার সুযোগ নেই। তবে কিছু জায়গায় ব্যবস্থার সমস্যা ও সাবোটাজ করার চেষ্টা হয়েছে বলেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে অন্নপূর্ণা যোজনায় আরও প্রায় ৫০ লক্ষ মহিলার নাম যুক্ত হচ্ছেন। মাত্র ২ থেকে ৩ শতাংশ মহিলার কাছে টাকা পৌঁছনো বাকি রয়েছে। শীঘ্রই সবাই নিজের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।“

    Samik Bhattacharya

    এদিকে যাবতীয় বিক্ষোভ-বিতর্কের মাঝেও জোরকদমে অন্নপূর্ণা যোজনার কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শনিবারও বহু যোগ্য আবেদনকারী ৩ হাজার টাকা করে পেয়েছেন। অগাস্টের শেষ অবধি এই যাচাই প্রক্রিয়া চলবে। এমনকি আগামীতেও এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    Gitapath in Batanagar: যদা যদা হি ধর্মস্য… বাটানগরে দশ হাজার কন্ঠে গীতাপাঠ
    Next Article
    স্ক্যানারে তৃণমূল আমলের সব নিয়োগ! কলকাতা পুরসভায় তৈরি করা হল বিশেষ তদন্ত কমিটি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment