Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহারাষ্ট্রের পর এবার দিল্লি! iPhone-এর EMI-র চাপে যমুনায় ঝাঁপ যুবকের

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: দামি স্মার্টফোন কেনার পর তার কিস্তি মেটাতে গিয়ে যে আর্থিক চাপ তৈরি হতে পারে, তারই এক ভয়াবহ উদাহরণ সামনে এল দিল্লিতে (Delhi)। আইফোনের EMI পরিশোধ করতে না পেরে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তবে ঘটনাস্থলে থাকা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম দীপক কুমার। দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকার বাসিন্দা দীপক পেশায় নাচের শিক্ষক। তাঁর পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কালিন্দী কুঞ্জ ঘাটের কাছে ঘটনাটি ঘটে।

    iPhone-এর EMI-র চাপে যমুনায় ঝাঁপ দিল্লির (Delhi) যুবকের:

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে দিল্লির (Delhi) কালিন্দী কুঞ্জ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল একটি পুলিশ দল। আচমকাই তাঁদের নজরে আসে, এক ব্যক্তি যমুনার দিকে এগিয়ে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। দ্রুত তল্লাশি শুরু করে নদী থেকে দীপককে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। সময়মতো পুলিশ ঘটনাটি দেখতে পাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

    আরও পড়ুন: বাবা দর্জি, মা দিনমজুর! অভাবের সংসারে MBBS-এর স্বপ্ন ভুলে UPSC জয় করে IAS হলেন বিজয়

    উদ্ধারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে দীপক জানান, সম্প্রতি তাঁর আয় অনেকটাই কমে গিয়েছিল। অন্যদিকে, শখ করে কেনা আইফোনের কিস্তি নিয়মিত মেটানোর চাপ ছিল। আয় কমে যাওয়ার ফলে সেই EMI দেওয়া তাঁর পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়ে। আর্থিক সমস্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মানসিক চাপও। পরিস্থিতি সামাল দেওয়ার পথ খুঁজে না পেয়ে তিনি শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন বলে পুলিশকে জানিয়েছেন। যদিও ঠিক কত টাকার EMI বা কতদিন ধরে তিনি এই সমস্যায় ভুগছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    দিল্লির এই ঘটনা সামনে আসার কয়েকদিন আগেই মহারাষ্ট্রে আইফোনের কিস্তিকে কেন্দ্র করে আরও ভয়াবহ একটি ঘটনা ঘটে। ছেলের কেনা দামি ফোনের EMI মেটানো নিয়ে পরিবারের মধ্যে অশান্তির পর ছত্রপতি সম্ভাজিনগরের খাভড়া হিল এলাকায় এক যুবক পাহাড়ের ধারে গিয়ে আত্মহত্যার হুমকি দেন। তাঁকে বোঝাতে সেখানে পৌঁছেছিলেন তাঁর বাবা-মা-সহ পরিবারের লোকজন। পরিস্থিতি সামলানোর চেষ্টা চললেও আচমকাই ওই যুবক নিচে পড়ে যান। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা-মাও খাদে পড়ে যান। মর্মান্তিক সেই ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়।

    Delhi youth jumps into Yamuna under pressure of iPhone EMI

    আরও পড়ুন: পরীক্ষায় সফল! ভারতীয় সেনার শক্তি বাড়াতে প্রস্তুত ১০০ শতাংশ স্বদেশি AK-203 অ্যাসল্ট রাইফেল ‘শের’

    পরপর ঘটে যাওয়া এই দুই ঘটনা দামি সামগ্রী কেনার পর কিস্তির আর্থিক চাপ কীভাবে কখনও কখনও ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে, সেই প্রশ্নও সামনে এনে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঋণ বা EMI-র চাপ তৈরি হলে একা সমস্যার সঙ্গে লড়াই না করে পরিবারের সদস্য বা বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা বলা এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়া জরুরি। দিল্লির ঘটনায় দ্রুত পুলিশের নজরে আসায় দীপকের জীবন রক্ষা পেয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক চাপ কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    বন্ধ বাড়ি থেকে উদ্ধার একের পর এক মৃতদেহ! বাংলাদেশে হিন্দু পরিবারের ৪ সদস্যের রহস্যমৃত্যু
    Next Article
    রাজ্যের আরও একাধিক জেলার মিড ডে মিলের দায়িত্বে ISKCON! তালিকায় কোন কোন নাম জানুন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment