Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের আরও একাধিক জেলার মিড ডে মিলের দায়িত্বে ISKCON! তালিকায় কোন কোন নাম জানুন

    12 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেই কলকাতার একটি বড় অংশের স্কুলগুলির মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। তখনই জানানো হয়েছিল, এই ব্যবস্থা সফল হলে রাজ্যের আরও জেলাতেও তা সম্প্রসারিত করা হতে পারে। এবার সেই পথেই হাঁটল সরকার। কলকাতার পর আরও একাধিক জেলার বিদ্যালয়ে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পেতে চলেছে ইসকন।

    আর কোন কোন জেলার মিড ডে মিলের দায়িত্বে ইসকন? | (Mid Day Meal)

    স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হচ্ছে। এই সংস্থাটিও ইসকনের বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের এক কর্তা।

    আরও পড়ুনঃ সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে কাজ! রাজ্যে অর্জুন বাহিনী তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দমদম, বিধাননগর ও রাজারহাট, নিউটাউন এলাকার বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রদান করা হয়েছে। সেই সঙ্গেই হাওড়া, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২ ব্লকেও এই দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থাকে দেওয়া হচ্ছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ জুলাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল ওই সংস্থা। সেই প্রস্তাব বিবেচনার পর অনুমোদন দেওয়া হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে এই প্রকল্প কবে থেকে শুরু হবে, কতদিনের মধ্যে স্কুলগুলিকে এর অধীন আনা হবে, এই নিয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট হতে পারে বলে জানান স্কুল শিক্ষা দফতরের এক কর্তা।

    Mid Day Meal

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই কলকাতার একটি বড় অংশের স্কুলে মিড ডে মিল পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছিল। এরপরেই নিরামিষ খাবার দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এরপর সেই বিতর্কের অবসান ঘটে।

    যদিও কলকাতার সব স্কুল এখনও এই প্রকল্পের অধীন আসেনি। ধাপে ধাপে সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে আরও কয়েক মাস লাগতে পারে বলে সরকার সূত্রে আগেই জানা গিয়েছিল। এই আবহে সামনে এল বড় আপডেট। এবার রাজ্যের আরও একাধিক জেলার মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়ে দিল সরকার।

    Click here to Read More
    Previous Article
    মহারাষ্ট্রের পর এবার দিল্লি! iPhone-এর EMI-র চাপে যমুনায় ঝাঁপ যুবকের
    Next Article
    মোহনবাগানকে গুঁড়িয়ে দেওয়ার দিনে নতুন ইতিহাস! ভারতের প্রথম ক্লাব হিসেবে অবিশ্বাস্য কীর্তি ইস্টবেঙ্গলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment