Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারী বৃষ্টি শুরু! দক্ষিণবঙ্গের আবহাওয়ার মুড সুইং কিছুক্ষণের মধ্যেই, আবহাওয়ার লেটেস্ট আপডেট

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: রবিবারের আকাশও মেঘলা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর বলছে, আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলার পর জেলা। বিকেলের পর বাড়তে পারে বৃষ্টি। কোথায় কেমন থাকবে আবহাওয়া? বাইরে বেরোনোর আগে একবার চোখ বুলিয়ে নিন ওয়েদার আপডেটে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মোটের ওপর এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে অস্বস্তি থেকে কিছুটা বিরতি পেয়েছে সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে একধাক্কায় কমেছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে, কোথাও কম, কোথাও সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে কোথাও কোথাও।

    আরও পড়ুন: দেওয়া শুরু হচ্ছে পড়ুয়াদের সাইকেল! রং, লোগো বদলে নয়া ‘সারথি’ লুকে সবুজসাথী

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে বেড়েছে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের। সোমবার থেকে তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ওপরের দিকের জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা। তার আগে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    'বাবার কাছে প্রার্থনা করে গেছিলাম পরিবর্তন যেন আসে' তারকেশ্বর থেকে মন্তব্য সুকান্ত মজুমদারের
    Next Article
    মহাপ্রভু চৈতন্যদেবের নামে বিশ্ব বাংলা সরণির নাম! কলকাতা একাধিক রাস্তার নাম বদলের পথে রাজ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment