Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তর-পূর্বে যাওয়া আরও সহজ, কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেন, টাইমিং দেখে নিন

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তর-পূর্ব যাওয়া আরও সহজ। কারণ যাত্রীদের কথা মাথায় রেখে গ্রীষ্মকালীন ভিড় সামাল দিতে বিশেষ ট্রেনের(Indian Railways) চালানোর ঘোষণা করল পূর্ব রেল। জানা যায় ডিব্রুগড় থেকে কলকাতা ও কলকাতা থেকে ডিব্রুগড় রুটে এই সামার স্পেশাল ট্রেন চালানো হবে। যার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হল। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টপেজ হিসাবে মালদহ টাউন স্টেশন রাখা হয়েছে। এর ফলে মালদহ জেলার যাত্রীদের জন্য স্বস্তির খবর হয়ে দাঁড়িয়েছে। এবার দেখেনি এই সামার স্পেশাল ট্রেনে সময়সূচি।

    এপ্রিল থেকেই কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেন, পূর্ণ সময়সূচি দেখুন (Indian Railways)

    সূত্রের খবর, ট্রেন নাম্বার ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল প্রতি সোমবার ভোর ২টা ৩০ মিনিটে কলকাতা থেকে রওনা দেবে। এক‌ই দিনে ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে ৯টা ২০ মিনিটে ছেড়ে পরের দিন মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে। এই ট্রেনটি চলবে ৬ এপ্রিল থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত (Indian Railways)।

    Indian Railways Kolkata-Dibrugarh special train from april see full schedule

    আরও পড়ুন: এপ্রিল মাসের ডিটেলস ক্যালেন্ডার, উৎসব-ছুটি ও গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে দেখে নিন

    এছাড়াও ট্রেন নাম্বার ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল প্রতি শনিবার ডিব্রুগড় থেকে বিকেল ৫টা নাগাদ ছাড়বে। পরের দিন রবিবার বিকেল ৫ টা নাগাদ মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছাবে। পরে ট্রেনটি তৃতীয় দিনে অর্থাৎ সোমবার রাত ১২টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছবে। এই পরিষেবা চলবে ৪ এপ্রিল থেকে ৩০ মে ২০২৬ পর্যন্ত।

    ট্রেনটি যাত্রাপথে উভয় দিকে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদহ টাউন-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। ফলে মালদহ ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের জন্য উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যাতায়াত আরও সহজ হবে।

    এই অতিরিক্ত ট্রেনের পরিষেবার সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে। এরফলে যাত্রীরা পিআরএস কাউন্টার বা অনলাইনে টিকিট বুক করতে পারবেন (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    সিমের মতোই বদলানো যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নম্বর থাকবে একই, বড় উদ্যোগ RBI-এর
    Next Article
    বিধানসভা ভোটে শ্যামপুরের প্রার্থী তিনি, ভাইরাল লোকসভা ভোটের হিরণের ভিডিও

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment