Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উঠছে শিশুশ্রমের অভিযোগ! বৈভব সূর্যবংশী ম্যাচ খেললেই রাজস্থানের বিরুদ্ধে হবে FIR?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ নিজের দাপট অব্যাহত রেখেছেন মাত্র রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মাত্র ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। IPL-এর ১৯ তম মরশুমে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন তিনি। শুধু তাই নয়, রাজস্থান রয়্যালস প্লে-অফে পৌঁছে যাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। এই আবহেই এবার একটি অদ্ভুত ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে।

    বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ম্যাচ খেললেই রাজস্থানের বিরুদ্ধে হবে FIR?

    মূলত, এবার বৈভব সূর্যবংশীর কারণেই গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছে তাঁর দল রাজস্থান রয়্যালস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে। যেখানে একজন সমাজকর্মীকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করতে দেখা গেছে।

    এদিকে, তিনি দাবি করেছেন, ফ্র্যাঞ্চাইজিটি ১৫ বছর বয়সী বৈভবকে খেলার সুযোগ করে দিয়ে ‘শিশুশ্রম’ করাচ্ছে। এমনকি, রাজস্থানের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করা উচিত বলেও মনে করেছেন তিনি।

    আরও পড়ুন: বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! তেল উৎপাদন বাড়ানোর প্রস্তুতি OPEC+-এর

    ওই সমাজকর্মী বৈভবকে পড়াশোনা করার পরামর্শ দেন: সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া এই ভিডিওটি কর্ণাটকের একজন সমাজকর্মীর বলে জানা গেছে। ভিডিওতে তাঁকে বৈভবকে পড়াশোনা করার পরামর্শ দিতে দেখা যায়। তিনি বলেন যে, বৈভবের উচিত শুধু তাঁর পড়াশোনায় মনোযোগ দেওয়া। এছাড়াও, লেবার কমিশনারের পুরো বিষয়টি গুরুত্ব সহকারে বিষয়টি দেখা উচিত বলেও দাবি করেন তিনি। তবে, বাংলা হান্ট ওই ভাইরাল ভিডিওটির সত্যতা নিশ্চিত করেনি।

    আরও পড়ুন: বাঁচবে সময়! টোল প্লাজায় লাগু MLFF সিস্টেম, কীভাবে কাটবে ট্যাক্স?

    উল্লেখ্য যে, IPL ২০২৬-এ বৈভব ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন। বৈভব এখন পুরোদমে ফর্মে আছেন। তিনি IPL ২০২৬-এ এখনও পর্যন্ত RR-এর হয়ে মোট ১০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি ১০ ইনিংসে ৪০.৪০ এভারেজে ৪০৪ রান করেছেন। বৈভবের স্ট্রাইক রেট হল ২৩৭.৬৪। ২০২৬-এর IPL-এ তিনি ১০৩ রানের একটি দুর্ধর্ষ সেঞ্চুরিও করেছেন।

    Click here to Read More
    Previous Article
    "বিজেপি ক্ষমতায় আসলে, নওশাদ সিদ্দিকী এই রাজ্যের বিরোধী দলনেতা হয়ে উঠবে" বিশ্বনাথ চক্রবর্তী
    Next Article
    ফুরফুরে মেজাজে মদন মিত্র, গাইলেন গলা ছেড়ে গান

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment