Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘উনি যতই চেষ্টা চালান না কেন..’ স্ট্রংরুমকে কেন্দ্র করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়া থেকেই নজরে রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভোট গণনার আগেও উত্তপ্ত ভবানীপুর কেন্দ্র। ‌সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কয়েক ঘণ্টার উপস্থিতি নিয়ে সরব হয়েছেন তাঁর বিজেপি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র অভিযোগ-পাল্টা অভিযোগ।

    মমতাকে আক্রমণ শানালেন শুভেন্দু (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার গভীর রাতে প্রায় চার ঘণ্টা ওই গণনাকেন্দ্রের স্ট্রংরুম এলাকায় ছিলেন মমতা। এই বিষয়টিকে সামনে এনে শুক্রবার সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি লেখেন, “ভবানীপুর নির্বাচনী এলাকা-সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে, এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী, মাননীয়াকে কোনওরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।”

    এর পাশাপাশি মমতাকে নিশানা করে শুভেন্দুর দাবি, “উনি যতই চেষ্টা চালান না কেন, কোনও রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওঁকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন।”

    অন্যদিকে, স্ট্রংরুম থেকে বেরিয়ে এসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুলিশ যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তার দায় তাদেরই নিতে হবে। একই সঙ্গে পোস্টাল ব্যালট ঘিরে কারচুপির অভিযোগ তোলেন তিনি। সকলকে সতর্ক করে তার বক্তব্য, “সাধারণ মানুষ ভোট দিয়েছেন। সেই ভোটে কারচুপি হলে, ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব।”

    এছাড়াও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “আমার এজেন্টকে হেনস্থা করেছে। একপাক্ষিক ভাবে ভোট হয়েছে। তার পরেও ইভিএম লুট করতে যদি এ ভাবে চেষ্টা করে, জীবন বাজি রেখে লড়ব।” স্ট্রংরুমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, “এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইন্ডোর-সহ অনেক জায়গায় ইভিএম কারচুপির ফুটেজ প্রকাশ্যে এসেছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এ দিক-ও দিক করছে। তাই এখানে এসেছি।”

    'No matter how hard she tries...' Suvendu Adhikari talk about Mamata Banerjee

    আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনী গেলেই ভোট হিংসার আশঙ্কা ! জনস্বার্থ মামলা হল হাইকোর্টে

    ঘটনাস্থলের বাইরে তৃণমূলের একটি প্রচার গাড়ি প্রবেশ করা নিয়েও বিতর্ক তৈরি হয়। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গণনার আগে এই স্ট্রংরুম-কেন্দ্রিক বিতর্ক ভবানীপুরে রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন ফল ঘোষণার আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

    Click here to Read More
    Previous Article
    'মমতা ব্যানার্জি কি বুঝতে পেরেছেন উনি আর চার-পাঁচ দিন আছে মাত্র'
    Next Article
    ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, মাসের শুরুতেই ভাড়া বৃদ্ধি অটোয়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment