Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উইকেন্ডে ভোগান্তির আশঙ্কা! শিয়ালদহ শাখায় রানাঘাট লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। কারণ নৈহাটি জংশনে আধুনিক ইন্টারলকিং কাজের ব্যবস্থার জন্য সপ্তাহ শেষে শিয়ালদা ও ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন বাতিল ও যাত্রাপদ নিয়ন্ত্রণ করা হয়েছে (Indian Railways)। শনি ও রবিবার উন্নত লজিক সার্কিট স্থাপনের জন্য ট্রাফিক ব্লক করা হচ্ছে। জেনে নিন এই ট্রাফিক ব্লকের সময় কোন কোন ট্রেন চলাচল বাতিল ও যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য।

    সপ্তাহ শেষে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

    নৈহাটি জংশন শিয়ালদহ ডিভিশনে অন্যতম ব্যস্ততম স্টেশন। পাশাপাশি বৃহত্তম ইয়ার্ডগুলির মধ্যে একটি। বিভিন্ন মেল ও এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে (Indian Railways)। তবে রেলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেন চলাচল নির্বিঘ্নে চলাচল করার জন্য এই ট্রাফিক ব্লক অত্যন্ত জরুরি। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল প্রশাসনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। যার ফলে নিম্নলিখিত ট্রেন চলাচলে পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।

    Indian Railways multiple trains on the Sealdah section cancelled at the weekend

    আরও পড়ুন: রথের দিন ব্যাঙ্ক খোলা না বন্ধ? এক ক্লিকেই জেনে নিন সম্পূর্ণ তথ্য

    ১৮ জুলাই (শনিবার) বাতিল হওয়া ট্রেনগুলি হল:

    ৬৩১১১ আপ (শিয়ালদহ–রানাঘাট)
    ৩১৪৪৭ আপ / ৩১৪৫০ ডাউন (নৈহাটি–শিয়ালদহ)

    ১৮ জুলাই, শনিবার যে ট্রেনগুলির যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে :

    ৬৩১০৬ ডাউন (লালগোলা–শিয়ালদহ) ১৮ জুলাই রানাঘাট পর্যন্ত চলবে।
    ৩১১৯২ ডাউন (নৈহাটি–কল্যাণী সীমান্ত) ১৮ জুলাই কল্যাণী পর্যন্ত চলবে এবং ৩১১৯১ আপ (কল্যাণী সীমান্ত–নৈহাটি) ১৯ জুলাই কল্যাণী থেকে যাত্রা শুরু করবে।
    ১৩১০৬ ডাউন (বালিয়া–শিয়ালদহ) ১৮ জুলাই বালিয়া থেকে ১১:৫০টায় অর্থাৎ ১৮০ মিনিট দেরিতে ছাড়বে।
    ১৩১৬০ ডাউন (জোগবনী–কলকাতা) ১৮ জুলাই জোগবনী থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থাৎ ১৫০ মিনিট দেরিতে ছাড়বে।
    ১৩১৪২ ডাউন (নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ) ১৮ জুলাই নিউ আলিপুরদুয়ার থেকে দুপুর দেড়টায় অর্থাৎ ১০০ মিনিট দেরিতে ছাড়বে।
    ৫৩১৭২ ডাউন (লালগোলা–শিয়ালদহ) ১৮ জুলাই তারিখে লালগোলা থেকে রাত সাড়ে ১১টায় অর্থাৎ ৭৫ মিনিট দেরিতে ছাড়বে।

    ১৯ জুলাই (রবিবার) যে ট্রেনগুলির যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে :

    ১৫০৫০ ডাউন (গোরখপুর–কলকাতা) ব্যান্ডেল জংশন পর্যন্ত ৪৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
    ১৩১৯০ ডাউন (বালুরঘাট–শিয়ালদহ) ব্যান্ডেল জংশন পর্যন্ত ৪৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
    ১৩১৫৪ ডাউন (মালদহ–শিয়ালদহ) ব্যান্ডেল জংশন পর্যন্ত ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।

    প্রসঙ্গত যাত্রীদের অসুবিধা কমানোর লক্ষ্যে সপ্তাহ শেষে এই কাজের পরিকল্পনা করা হয়েছে। দ্রুততর ও সুরক্ষিত রেল পরিষেবা নিশ্চিন্ত করতে শিয়ালদহ ডিভিশনের সকল যাত্রীদের সহযোগিতা কাম্যতা করেছে রেল (Indian Railways)। পাশাপাশি যাত্রার আগে যাত্রীদের ডিভিশনের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও অন্যান্য সরকারি মাধ্যমে সংশোধিত ট্রেনের সময়সূচী দেখে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    তথ্য গোপন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন? সাবধান করলেন মন্ত্রী !
    Next Article
    ঝড়-বৃষ্টির জোড়া দাপট! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা দুর্যোগের কবলে? আজকের আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment