Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ED-র তলব! কে এই শুভাশিস? জানুন পরিচয়

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোরকদমে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (Enforcement Directorate)। এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে (Subhasish Chakraborty) তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহেই দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

    শুভাশিসকে তলব ইডির | (Subhasish Chakraborty)

    ইডি সূত্রে জানা গিয়েছে, দলের তিনটি অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ শুভাশিস। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি। হাজিরার জন্য ইডির কাছে কিছুটা বাড়তি সময়ের আবেদন জানানো হতে পারে।

    আরও পড়ুনঃ লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ! বিদ্রোহী মহিলা সাংসদদের অপমানের অভিযোগে কড়া পদক্ষেপ স্পিকারের

    মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গীদের মধ্যে একজন শুভাশিস। মমতা যখন যাদবপুরের সাংসদ, সেই সময় বেহালা, কুঁদঘাটের মতো এলাকায় অনেক যুবক তাঁর অনুগামী হয়েছিলেন। সেই তালিকায় যেমন শোভন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, তেমনই নাম রয়েছে শুভাশিসের।

    কখনওই তিনি ক্যারিশম্যাটিক ছিলেন না। তবে বরাবর দক্ষ সংগঠক। সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন। দলবদল করেননি শুভাশিস। সম্প্রতি বিধানসভার সই জাল কাণ্ডে বিশাল পুলিশবাহিনী নিয়ে মমতার বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে পৌঁছেছিল সিআইডি। সেই সময় রীতিমতো পথ আগলে দাঁড়ান তিনি।

    Subhasish Chakraborty

    সিআইডি আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসাও করেছিলেন কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ। শেষমেশ ভিতরে ঢুলে তল্লাশি চালায় রাজ্য তদন্তকারী দল। এবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সেই শুভাশিসকেই তলব করল ইডি।

    এদিকে ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। তবে বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তীকালীন আর্জি খারিজ করেছেন। ফলে জোর ধাক্কা খেয়েছে কালীঘাট তৃণমূল শিবির। এই আবহে দলের কোষাধ্যক্ষকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। শুভাশিস আদৌ সেই তলবে সাড়া দেন কিনা সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ছাত্রদের ওপর লাঠিচার্জের ঘটনায় অরিজিৎ সিংয়ের ক্ষোভে সরগরম সোশ্যাল মিডিয়া!
    Next Article
    রান্নার গ্যাসের দামে ফের নড়াচড়া? আন্তর্জাতিক পরিস্থিতির মাঝে জেনে নিন আজকের রেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment