Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূলের আমলে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের ক্ষেত্রেও বিরাট দুর্নীতি! তদন্তে নামছে নতুন সরকার

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল সরকার চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ইউনিফর্ম বণ্টন নিয়ে দুর্নীতির (Corruption) অভিযোগ আগেই সামনে এসেছিল। তবে সেই অভিযোগ কতটা বিস্তৃত এবং তার নেপথ্যে কারা জড়িত, তা নিয়ে কখনও তদন্ত হয়নি। এতদিন বিষয়টি কার্যত ধামা চাপাই ছিল। কিন্তু রাজ্যে সরকারের পালা বদলের পর এবার সেই পুরনো ফাইলই ফের সামনে এসেছে।

    তৃণমূলের আমলে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের ক্ষেত্রেও বিরাট দুর্নীতি (Corruption)!

    নবান্নে উচ্চপদস্থ আমলাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, স্কুল ইউনিফর্ম সংক্রান্ত একাধিক অনিয়মের নথি এখন সরকারের হাতে রয়েছে। তাঁর কথায়, গরিব ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য বরাদ্দ প্রকল্পে যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।কাউকেই ছাড় দেওয়ার প্রশ্ন নেই।শুধুমাত্র ইউনিফর্ম নয়, তৃণমূল আমলে চালু হওয়া ‘সবুজসাথী’ প্রকল্প এবং স্কুলে ফুটবল সরবরাহ নিয়েও বড় আর্থিক গরমিলের অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে।

    নতুন সরকার সেই সমস্ত প্রকল্পের খরচ, বরাদ্দ এবং সরবরাহ প্রক্রিয়া নতুন করে খতিয়ে দেখতে চাইছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, ইউনিফর্ম দুর্নীতির চক্র অনেক গভীর পর্যন্ত বিস্তৃত ছিল এবং সরকারের হাতে তার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। সেই কারণেই ভবিষ্যতে যাতে একই ধরনের অভিযোগ না ওঠে, তার জন্য প্রশাসনিক স্তরে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সূত্রের খবর, এখন থেকে প্রাথমিক স্কুলের ইউনিফর্ম তৈরির দায়িত্ব বেসরকারি সংস্থার বদলে রাজ্য সরকারের প্রতিষ্ঠান ‘তন্তুজ’-এর হাতে তুলে দেওয়া হবে। সরকারের মতে, এতে দুর্নীতির সম্ভাবনা কমবে এবং একইসঙ্গে রাজ্যের তাঁতশিল্পের সঙ্গেও বহু মানুষ আর্থিকভাবে লাভবান হবেন।

    During TMC era, huge corruption in school uniforms of primary school students.

    আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চেয়ার যেতে এবার হাইকোর্টে আইনজীবী মমতা, কোন মামলায় সওয়াল করবেন ?

    রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল অথবা সরকার গঠিত কমিশনই গোটা চক্রের উৎস খুঁজে বের করবে। এদিন শিক্ষা, পুরসভা ও সমবায় দফতরের কয়েকজন অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে সিবিআই-কে চার্জশিট জমা দেওয়ার অনুমতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিদায়ী মুখ্যমন্ত্রী যে সব ফাইল আটকে রেখেছিলেন, তা আজ থেকে মুক্ত। যাঁরা মানুষের টাকা লুঠ করেছেন, তাঁদের প্রত্যেককে আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।”

    Click here to Read More
    Previous Article
    ৫ তারা রিসোর্টকেও হার মানায় তৃণমূল বিধায়কের বাগানবাড়ি
    Next Article
    কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা? কীভাবে করবেন আবেদন? মিলল আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment