Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘তৃণমূল ছেড়ে বিজেপি করার অপরাধে…’, চন্দ্রনাথের মৃত্যু নিয়ে বিষ্ফোরক বন্ধু!

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে। ঘটনাটি ঘটে মধ্যমগ্রামে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আজই ময়না তদন্ত হবে বলে খবর। চন্দ্রনাথের মৃত্যুতে ক্ষোভ, শোকের ছায়া সর্বত্র।

    চন্দ্রনাথের (Chandranath Rath) মৃত্যুতে শোকস্তব্ধ প্রতিবেশীরা

    বুধবার রাতের পরেই ঝড় উঠেছে চন্দ্রনাথের পরিবারে। অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা। ক্ষোভে ফুঁসছেন পাড়া প্রতিবেশীরাও। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন তিনি। বুধবার রাতে খবর চাউর হওয়ার পর থেকেই বাড়ির সামনে ভিড় চন্দ্রনাথের। পাড়ার ছেলে এভাবে ‘নেই’ হয়ে গেল, মানতে পারছেন না কেউই। কেউ ক্ষুব্ধ, কারোর চোখের জল থামছে না।

    What did chandranath rath childhood friend say

    কেমন ছিলেন চন্দ্রনাথ: পাড়া প্রতিবেশীদের সকলেরই বক্তব্য, চন্দ্রনাথের মতো ভালো ছেলে হয় হয় না। তাঁর ছোটবেলার বন্ধু জানান, ছোট থেকেই খুব মেধাবী ছিলেন চন্দ্রনাথ। ২০০০ সালে মাধ্যমিকে দারুণ রেজাল্ট। ৬ টা বিষয়ে লেটার স্টার পেয়েছিলেন তিনি। চন্দ্রনাথের বন্ধু জানান, কথাবার্তা, স্বভাব সবই খুব ভালো ছিল তাঁর। সবকিছুতে সহযোগিতা করতেন। চন্দ্রনাথ চাকরি পেয়ে চলে যাওয়ার পর আর দেখা হয়নি।

    আরও পড়ুন : ‘বিধানসভায় দাঁড়িয়ে…’, শুভেন্দুর জয়ের পর মমতাকে অতীত মনে করালেন শিশির অধিকারী

    কী জানালেন বন্ধু: চন্দ্রনাথের (Chandranath Rath) বন্ধু আরও জানান, তিনি ফিরে আসার পর একসঙ্গে তৃণমূল করতেন তাঁরা। পরে বিজেপিতে যোগ দেন চন্দ্রনাথ। তাঁর বন্ধু বলেন, ‘কাউকে চড় পর্যন্ত মারেনি, ওই ধরণের ছেলেই ছিল না। কারোর সঙ্গে কোনও অশান্তি ছিল না। এত সুন্দর ছেলেকে চক্রান্ত করে কে মারল!’ তাঁর কথায়, তৃণমূল ছেড়ে বিজেপি করার অপরাধেই এই ঘটনা ঘটেছে।

    আরও পড়ুন : প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে, চাঞ্চল্য মধ্যমগ্রামে

    একই কথা বলেছেন চন্দ্রনাথের প্রতিবেশীরাও। কে কেন মারল তাঁকে? কেন খুন হতে হল এত ভালো একজন মানুষকে? সঠিক তদন্ত, বিচারের অপেক্ষায় রয়েছেন সকলে।

    Click here to Read More
    Previous Article
    ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় আপডেট, আগামী সপ্তাহে কলকাতায় মিলবে না পরিষেবা
    Next Article
    হলদিয়ায় রেশন পাচার রুখল স্থানীয়রা: দেউলপাতায় ধরা পড়ল খাদ্যসামগ্রী বোঝাই টোটো

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment