Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় আপডেট, আগামী সপ্তাহে কলকাতায় মিলবে না পরিষেবা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এর মধ্যে ব্যাংকের কোন কাজ পড়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ মে মাসে প্রথম সপ্তাহে টানা দুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। তাছাড়া কলকাতার টানা দু’দিন বন্ধ থাকছে এই ব্যাঙ্ক। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে।

    ব্যাঙ্কে যাওয়ার আগে সতর্ক হোন, আগামী সপ্তাহে টানা ছুটি (Bank Holiday)

    রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী ৪ থেকে ১০ মে পর্যন্ত টানা দুদিন ব্যাংক বন্ধ থাকবে কলকাতায়। এছাড়াও ব্যাঙ্কের জরুরী কাজ থাকলে তাড়াতাড়ি সেরে ফেলেন নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহের দেশে অধিকাংশ শহরের ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

    Bank Holiday be alert before visiting the bank consecutive holidays next week

    আরও পড়ুন: অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

    জানা যায়, ৯ মে ও ১০ মে কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটির নোটিশ আগেই জারি করা হয়েছে। ৯ মে, রবীন্দ্রজয়ন্তী। পঁচিশে বৈশাখে প্রতি বছর কলকাতায় সব ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও ৯ মে শনিবার কলকাতায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাছাড়া ১০ মে রবিবার।

    রবিবার দেশজুড়েই সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই অনুযায়ী কলকাতা-সহ গোটা বাংলায় এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জন্য মে মাসে মোট ১৩টি সরকারি ছুটির তালিকা করেছে।

    যারমধ্যে দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারের মতো নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনগুলিও রয়েছে। ১৬ মে সিকিমের প্রতিষ্ঠা দিবস হওয়ায় গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিনে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    এমনকি ২৭ মে বকরি ইদে আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়াও ২৮ মে বকরি ইদের জন্য জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

    Click here to Read More
    Previous Article
    বৃহস্পতিতে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব! আরও কমবে তাপমাত্রা? আবহাওয়ার খবর
    Next Article
    ‘তৃণমূল ছেড়ে বিজেপি করার অপরাধে…’, চন্দ্রনাথের মৃত্যু নিয়ে বিষ্ফোরক বন্ধু!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment