Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রেন যাত্রা আর নয়, মেট্রো পথে জুড়ছে শ্রীনগর! বেনজির উদ্যোগ কেন্দ্রের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে কে না ভালোবাসে। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আকর্ষণ। আর স্থানগুলিকে আরও দর্শনীয় করে তুলতে নানান উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পরিবহন ব্যবস্থার উন্নতি সাধনে নানান পদক্ষেপ করতে দেখা যায় সরকারকে। কেন্দ্রের নতুন উদ্যোগে শ্রীনগর (Water Metro) যাওয়া এখন হল আরও সহজ।

    মেট্রো (Water Metro) পথে জুড়তে চলেছে শ্রীনগর

    আগে শ্রীনগর যাওয়ার জন্য ট্রেন বা ফ্লাইট ছাড়া আর কোনও বিকল্প ছিল না। কিন্তু এবার বদলাচ্ছে পরিস্থিতি। কোচি ওয়াটার মেট্রোর আদলে দেশের ১৮ টি শহরে ওয়াটার মেট্রো চালু করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। আর ১৮ টি শহরের মধ্যেই রয়েছে শ্রীনগর সহ গুয়াহাটি, পটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজের মতো শহর। প্রথম পর্যায়ে রাখা হয়েছে এই শহরগুলিকে।

    Water Metro to soon start in these Indian cities

    কোন কোন শহর রয়েছে তালিকায়: ওয়াটার মেট্রোর দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে অসম, তেজপুর এবং ডিব্রুগড়কে। উল্লেখ্য, কলকাতায় ওয়াটার মেট্রো চালু্র জন্য প্রাক্তন তৃণমূল সরকারের আমলে উদ্যোগ নেওয়া হয়েছিল। তার জন্য কোচি ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করারও কথা ছিল কলকাতা পুরসভার। যদিও সেই বৈঠক আদৌ হয়েছিল কিনা তা জানা যায়নি।

    আরও পড়ুন : তদন্তে নেমেই ‘অ্যাকশন’ CBI এর, চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক

    ওয়াটার মেট্রোর সুবিধা: সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ওয়াটার মেট্রো প্রকল্পে মূলত ইলেকট্রিক এবং হাইব্রিড ফেরি ব্যবহার করা হবে। এতে দূষণ যেমন কমবে, তেমনই শহরের যানজট নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। কেন্দ্রের দাবি অনুযায়ী, প্রচলিত মেট্রো প্রকল্পের থেকে ওয়াটার মেট্রো (Water Metro) অনেকটাই কম খরচসাপেক্ষ।

    আরও পড়ুন : DBT লিঙ্ক না করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা, কীভাবে করতে হবে লিঙ্ক?

    জানা যাচ্ছে, ইতিমধ্যে ১৮ টি শহরের সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে কোচি মেট্রো রেল লিমিটেডকে। বেশিরভাগ শহরের সমীক্ষাও সম্পন্ন হয়েছে বলে খবর। এই ওয়াটার মেট্রো চালু হলে বিভিন্ন শহরের সঙ্গেই যোগাযোগ অনেকটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আদতে আইনজীবী হয়ে যেতেই অস্বস্তিতে মমতা ! বড় পদক্ষেপ নিল বার কাউন্সিল
    Next Article
    পশ্চিমবঙ্গে বসে "পাকিস্তান জিন্দাবাদের" স্লোগান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment