Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রাফিক ব্লকের জেরে শিয়ালদহে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা, কোন কোন লোকাল বাতিল জানুন

    14 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহশেষে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। সিগন্যালিং ও সেফটি সিস্টেমের উন্নতির জন্য দমদমে হবে নন ইন্টারলকিং কাজ। যার কারণবশত শনি ও রবিবার বেশ কয়েকটি ট্রেন (Indian Railways) বাতিল করা হয়েছে। যার ফলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে রইল এই দুদিন কাজের ফলে শিয়ালদহ ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল থাকছে ও কোন কোন ট্রেনের যাত্রা পথ নিয়ন্ত্রণ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    যাতায়াতে সমস্যা বাড়বে, শিয়ালদহে উইকএন্ডে বন্ধ একাধিক লোকাল ট্রেন (Indian Railways)

    যাত্রী ব্যবস্থা উন্নতই করার জন্য সপ্তাহ শেষে দমদম জংশনে ট্রাফিক ব্লকিং এর কাজ করা হবে। যার ফলে আপ ও ডাউনলাইন মিলিয়ে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এর কারণবশত যাত্রীদের যাতায়াত ব্যবস্থার ওপর প্রভাব পড়তে চলেছে। আজকের প্রতিবেদনা রইল কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন কোন ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে সেই সকল তথ্য (Indian Railways)।

    Indian Railways multiple local trains closed in Sealdah over weekend

    আরও পড়ুন: রান্নায় বড় ভুল করছেন না তো? ১ কেজি চিকেনে পেঁয়াজ কতটা দরকার জানুন

    শনিবার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তা হল:

    আপ এবং ডাউন ডানকুনি লোকাল
    আপ রানাঘাট লোকাল
    আপ এবং ডাউন নৈহাটি লোকাল
    আপ এবং ডাউন বনগাঁ লোকাল
    ডাউন কৃষ্ণনগর সিটি লোকাল

    রবিবার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তা হল:

    আপ ও ডাউন ডানকুনি লোকাল
    আপ কৃষ্ণনগর সিটি লোকাল
    আপ বনগাঁ লোকাল

    শনিবার যে ট্রেনগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তা হল:

    লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেন রানাঘাট পর্যন্ত চলবে
    ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে
    ডাউন বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে
    আপ বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে

    রবিবার যে ট্রেনগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তা হল:

    রবিবার আপ শিয়ালদহ- শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। এছাড়াও, রেলের তরফ থেকে জানানো হয়েছে দমদম স্টেশনে কাজের জন্য দু’টি এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। পাশাপাশি ডাউন গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস তার যাত্রাপথে ৩৫ মিনিট নিয়ন্ত্রিত হবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    রামকৃষ্ণ পরমহংসদেবকে রামকৃষ্ণ পরমানন্দ বিস্ফোরক মমতা ব্যানার্জী। TMC NEWS
    Next Article
    তীব্র গরমে আজ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, হলুদ সতর্কতা জারি ৬ জেলায়, আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment