Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টোলে UPI পেমেন্টেই ফাঁস খুনের ছক! চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় সূত্র পুলিশের হাতে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder) তদন্তে বড় সূত্র পেল পুলিশ। তদন্তকারীদের হাতে এসেছে এমন কিছু তথ্য, যা গোটা ঘটনার ছক অনেকটাই পরিষ্কার করতে পারে বলে মনে করা হচ্ছে। খুনে ব্যবহৃত গাড়ি ঝাড়খণ্ড থেকে এসেছিল বলে সন্দেহ। শুধু তাই নয়, বালি টোল প্লাজায় নগদ নয়, UPI-এর মাধ্যমে টোলের টাকা মেটানো হয়েছিল। সেই ডিজিটাল পেমেন্টের সূত্র ধরেই এখন তদন্ত এগোচ্ছে। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে খুনের দিন চন্দ্রনাথ রথ কোন কোন রাস্তা দিয়ে গিয়েছিলেন এবং কোথা থেকে তাঁকে অনুসরণ করা হচ্ছিল।

    চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder) তদন্তে UPI পেমেন্টে মিলল বড় সূত্র

    তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, খুনের (Chandranath Rath Murder) কাজে ব্যবহার করা গাড়িটি আসলে ঝাড়খণ্ডের। পরে সেই গাড়িতে বাংলার নম্বর প্লেট লাগানো হয়েছিল বলে সন্দেহ পুলিশের। ওই গাড়িটিই বালি টোল প্লাজা পেরিয়ে মধ্যমগ্রামের দিকে গিয়েছিল। টোল প্লাজায় UPI-এর মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল বলে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের।

    এখন পুলিশ খতিয়ে দেখছে, সেই UPI পেমেন্ট কার অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। তদন্তকারীদের মতে, এই সূত্র থেকেই দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতে পারে। অন্যদিকে, খুনের দিন সকাল থেকে চন্দ্রনাথ রথ কোথায় কোথায় গিয়েছিলেন, সেটাও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা একাধিক CCTV ফুটেজ সংগ্রহ করেছেন। সেই ফুটেজ দেখে বোঝার চেষ্টা চলছে, কোন জায়গা থেকে তাঁকে অনুসরণ করা শুরু হয়েছিল।

    তদন্তে জানা গিয়েছে, খুনে (Chandranath Rath Murder) ব্যবহৃত গাড়িটিকে মধ্যমগ্রাম চৌমাথায় দেখা যায় দুপুর প্রায় তিনটে নাগাদ। তার কয়েক ঘণ্টা আগেই সেই একই গাড়ির ফুটেজ মেলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। কিন্তু এই দুই সময়ের মাঝে গাড়িটি কোথায় ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, খুনের আগে বেশ কয়েক ঘণ্টা ধরে ওই এলাকা ঘুরে দেখছিল দুষ্কৃতীরা। কোন রাস্তা সরু, কোথায় আলো কম, কোথা দিয়ে দ্রুত বেরিয়ে যাওয়া সম্ভব, এসব খুঁটিনাটি আগেই দেখে নিচ্ছিল তারা। তদন্তকারীদের ধারণা, পুরো এলাকাকে আগে থেকেই ‘পিন পয়েন্ট’ করে পরিকল্পনা করা হয়েছিল।

    A big twist in Chandranath‌ Rath's murder, second bike recovered!

    আরও পড়ুনঃ বিরোধী দলনেতা শোভনদেব! বিধানসভায় বড় রদবদল করে কার হাতে কোন দায়িত্ব দিল TMC?

    তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। খুনের (Chandranath Rath Murder) পর অভিযুক্তরা কোথায় পালিয়েছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারীরা এখন ডিজিটাল পেমেন্ট, CCTV ফুটেজ এবং গাড়ির গতিপথ, এই তিনটি দিককে সামনে রেখেই তদন্ত চালাচ্ছেন।

    Click here to Read More
    Previous Article
    "মমতা ব্যানার্জি আপনি দেশ বিরোধী দেশপ্রেমী আপনি নন" বললেন AgnimitraPaul
    Next Article
    মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের ডাক! প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment