Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের ডাক! প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শপথগ্রহণের দিন থেকেই তাঁর প্রতিটি পদক্ষেপে ছিল রাজনৈতিক বার্তা, প্রশাসনিক ইঙ্গিত এবং ভবিষ্যৎ বাংলার রূপরেখা।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari) ?

    বিরোধী দলগুলির উদ্দেশে সহযোগিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলা যাতে বরবাদ না হয়ে যায়, তার জন্য আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। সরকার চালাতে গেলে সবার মত ও পরামর্শের প্রয়োজন আছে। তাই ব্যক্তিগত বিরোধ ভুলে জোটবদ্ধ হয়ে কাজ করাই শ্রেয়, যাতে বাংলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।”

    রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের বার্তা বাংলার রাজনীতিতে বিরল। সাধারণত ক্ষমতায় আসার পর শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হয়। কিন্তু শুভেন্দু সেই চেনা পথে হাঁটলেন না। বরং তিনি বোঝাতে চাইলেন, রাজ্যের উন্নয়নই তাঁর সরকারের মূল লক্ষ্য। তাই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চাইছেন।

    অন্যদিকে, বিরোধী শিবির থেকে যখন নতুন করে জোটবদ্ধ আন্দোলনের ইঙ্গিত মিলছে, তখন শুভেন্দুর সংযত সুরে বলেন, “আমি এখন মুখ্যমন্ত্রী। আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক।” সমন্বয়ের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিতই যেন দিয়েছেন তিনি।

    Chief Minister‌‌ Suvendu Adhikari wants the cooperation of every political party.

    আরও পড়ুন : সোমবারই হতে পারে শুভেন্দুর মন্ত্রীসভার বাকিদের শপথগ্রহণ! রয়েছে প্রথম সরকারি বৈঠকেরও সম্ভাবনা

    বাংলার মানুষও এখন অপেক্ষা করছে, রাজনৈতিক সংঘাতের বদলে ঐক্য ও উন্নয়নের নতুন অধ্যায় সত্যিই শুরু হয় কি না। শুভেন্দুর এই বার্তা যদি বাস্তব রূপ পায়, তবে হয়তো রাজ্যের রাজনীতিতে এক ভিন্ন সংস্কৃতির সূচনা দেখতে পারে বাংলা।

    Click here to Read More
    Previous Article
    টোলে UPI পেমেন্টেই ফাঁস খুনের ছক! চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় সূত্র পুলিশের হাতে
    Next Article
    অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, রাজনীতিতে নবাগত বিজয়কে শুভেচ্ছা মোদীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment