Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টোল প্লাজার ২০ কিমির মধ্যে বসবাসকারীদের জন্য সুখবর! এবার বাড়িতে বসেই বানিয়ে নিন লোকাল পাস

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। বিশেষ করে যাঁরা টোল প্লাজার (Toll Plaza) কাছাকাছি থাকেন এবং প্রতিদিন টোল প্লাজা দিয়ে যাতায়াত করেন তাঁদের জন্য এবার রয়েছে সুখবর। মূলত, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া তথা NHAI (National Highways Authority of India) এখন লোকাল টোল পাস তৈরির প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে ডিজিটাল করে দিয়েছে। এমতাবস্থায়, যোগ্য ব্যক্তিরা এখন রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপ (Rajmargyatra Mobile App) ব্যবহার করে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটের মধ্যে লোকাল পাস সংগ্রহ করতে পারবেন। এর পরে, তাঁরা পুরো মাস জুড়ে সংশ্লিষ্ট টোল প্লাজা থেকে আনলিমিটেড চলাচলের সুবিধা পাবেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    টোল প্লাজার (Toll Plaza) ২০ কিমির মধ্যে বসবাসকারীদের জন্য সুখবর!

    জানিয়ে রাখি যে, পূর্বে, লোকাল টোল পাস পেতে হলে টোল প্লাজায় গিয়ে পরিচয়পত্র এবং ঠিকানার কাগজপত্র জমা দিতে হত। এখন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন করা হয়েছে। বর্তমানে, এই সুবিধাটি দিল্লির মুন্ডকা-বাক্কারওয়ালা টোল প্লাজায় (ইউইআর-২) চালু করা হয়েছে। NHAI জানিয়েছে যে, আগামী মাসগুলিতে দেশের অন্যান্য টোল প্লাজাগুলিতেও এটি বাস্তবায়ন করা হবে।

    
Good news for those living within 20 km of the toll plaza.

    কীভাবে হবে ভেরিফিকেশন: উল্লেখ্য যে, NHAI জানিয়েছে, নতুন ডিজিটাল ব্যবস্থার অধীনে, DigiLocker এবং VAHAN প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীদের ঠিকানা, গাড়ির নম্বর এবং FASTag-এর তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এদিকে, GIS বেসড লোকেশন ভেরিফিকেশনের মাধ্যমেও এটি যাচাই করা হবে যে, সংশ্লিষ্ট ব্যক্তি টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বাস করেন কি না। এর ফলে নথিপত্রের প্রয়োজনীয়তা দূর হবে এবং পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত ও স্বচ্ছ হয়ে উঠবে।

    আরও পড়ুন: গ্রামের বিদ্যুৎ আলোকিত করবে শহরকে! ভারতের প্রথম সবথেকে শক্তিশালী ট্রান্সফর্মার তৈরি করল BHEL

    মার্গমিত্র প্রতিটি সমস্যার সমাধান করবে: NHAI রাজমার্গযাত্রা অ্যাপের মধ্যে মার্গমিত্র হেল্প সেন্টারও (MargMitra Help Center) চালু করেছে। এটি একটি ডিজিটাল সহায়তা প্ল্যাটফর্ম। যা জাতীয় সড়ক-সম্পর্কিত তথ্য, অভিযোগ এবং সহায়তার জন্য এক জায়গায় সব সমাধান প্রদান করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সফরকারীরা ২২ টি ভারতীয় ভাষায় তাঁদের সমস্যা লিখে বা বলে জানাতে পারবেন। এই প্ল্যাটফর্মটি FASTag রিচার্জ থেকে শুরু করে KYC, রিফান্ড স্ট্যাটাস, লোকাল পাস, বার্ষিক পাস এবং অন্যান্য পরিষেবা সম্পর্কিত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেবে। যদি কোনও সমস্যার তাৎক্ষণিক সমাধান না হয়, তবে একই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করা যেতে পারে এবং রিয়েল টাইমে তার অগ্রগতিও পর্যবেক্ষণ করা যায়।

    আরও পড়ুন: ভারতে এই প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন! রয়েছে ক’টি ডোজ? নিতে পারবেন কারা?

    জাতীয় সড়কে সফর আরও সহজ হবে: জানিয়ে রাখি , রাজমার্গযাত্রা অ্যাপের মাধ্যমে সফরকারীরা তাঁদের FASTag ব্ল্যাকলিস্টের স্ট্যাটাস জানতে পারবেন এবং অপেক্ষায় থাকা ই-নোটিশ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও, রাস্তায় খারাপ হয়ে যাওয়া যানবাহন, অবৈধ দখল বা অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। NHAI মনে করে যে, এই নতুন ডিজিটাল বৈশিষ্ট্যগুলি জাতীয় সড়কে সফরকে আগের চেয়ে আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক করে তুলবে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন সাধারণ মানুষ।

    Click here to Read More
    Previous Article
    রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের
    Next Article
    Riju Dutta: 'আমি চটিও নয়-বালিশও নয়, আমি বাড়িতেই শহীদদের শ্রদ্ধা জানাবো' বিস্ফোরক ঋজু দত্ত | 21 July

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment