Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টলিপাড়ায় ‘স্বাস্থ্যসাথী’র প্রচার শুধুই দেবের ‘গিমিক’? সাংসদকে স্পষ্ট জবাব স্বরূপ বিশ্বাসের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা হয়ে গিয়েছে। এদিকে এই পরিস্থিতিতে টলিপাড়ায় দেখা দিয়েছে আরেক সংঘাত। ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে হঠাৎ বিবাদে জড়িয়ে পড়েছেন সাংসদ দেব এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। হঠাৎ করেই টলিপাড়ার টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য উঠেপড়ে লেগেছেন দেব। এদিকে অভিযোগ, সব গিল্ডের সদস্যদের স্বরূপ বিশ্বাস নিজে নাকি বলেছিলেন স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্তকরণ প্রকল্পে নাম না দেওয়ার জন্য।

    স্বাস্থ্যসাথী নিয়ে বিবাদে দেব এবং স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)

    উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প। রাজ্যের মানুষকে স্বাস্থ্যের ক্ষেত্রে আর্থিক সুবিধা দিতে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রকল্পে কিন্তু যে কেউ নাম নথিভুক্ত করতে পারেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত হয় বাড়ির মহিলাদের নামে।

    Swarup biswas perfect reply to dev about swasthya sathi

    কীভাবে হবে পুরুষদের স্বাস্থ্যসাথী: এমতাবস্থায় যে প্রশ্নটি উঠে আসছে তা হল, টলিপাড়ার পুরুষ টেকনিশিয়ানরা তবে কী করবেন? তবে কি সিনেপাড়ায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রচার পুরোটাই দেবের ‘গিমিক’? এ বিষয়ে সাংসদ অভিনেতাকে স্পষ্ট জবাবও দিয়েছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।

    আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের যুদ্ধের জের! পেট্রল-ডিজ়েল নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের, দাম বাড়বে কি?

    কী বললেন স্বরূপ: ফেডারেশন সভাপতির মতে, স্বাস্থ্যসাথী কার্ড সরকারের তরফ থেকে হয়েছে। এতে তাঁরা খুশি। কিন্তু আগে তাঁদের জন্য যে সরকারি মেডিক্লেম ছিল, সেটাতে অনেক বেশি সুবিধা ছিল। সেটি ডিসকন্টিনিউ হলে ফেডারেশন সরকারের আইএনসি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল। তখনই স্বাস্থ্যসাথীর বিষয়ে জানানো হয়।

    আরও পড়ুন : বঙ্গে প্রথম এবং দ্বিতীয় দফায় কোন কোন আসনে সম্পন্ন হবে ভোটগ্রহণ? দেখুন সম্পূর্ণ তালিকা

    স্বরূপ বিশ্বাস আরও বলেন, এ নিয়ে দেব বা ফেডারেশনের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। তবে যে সুবিধা তাঁরা আগে পেতেন, তার জন্য ফেডারেশনের তরফে নিজেদের খরচে হলেও পুরনো মেডিক্লেম চালু করা হবে।

    Click here to Read More
    Previous Article
    টিকিট দেয়নি দল, ‘আগেই আভাস…’, অবশেষে মুখ খুললেন কাঞ্চন
    Next Article
    ‘এটাই সুযোগ’, IPL-এর আগে KKR অধিনায়ক অজিঙ্ক রাহানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন আকাশ চোপড়া

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment