Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টিকিট দেয়নি দল, ‘আগেই আভাস…’, অবশেষে মুখ খুললেন কাঞ্চন

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু জল্পনা সত্যি করেই এবারে প্রার্থী তালিকায় নাম দেখা যায়নি কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)। গত বিধানসভা ভোটে উত্তরপাড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অভিনেতা কাঞ্চন। কিন্তু তারপর থেকেই নানান অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শোনা গিয়েছিল, স্থানীয় নেতা, কাউন্সিলর নাকি বেজায় ক্ষুব্ধ কাঞ্চনের উপরে। উপরন্তু বিধানসভা এলাকায় তাঁকে দেখা যায় না বলেও উঠেছিল অভিযোগ।

    তৃণমূলে টিকিট পাননি কাঞ্চন (Kanchan Mallick)

    একবার জিতেই আর দ্বিতীয় বার কেন টিকিট পেলেন না কাঞ্চন? সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা বলেন, তাঁকে আগেই বলা হয়েছিল। আভাস পেয়েছিলেন তিনি আগে থেকেই। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান কাঞ্চন। তাঁর কথায়, এটা পুরোপুরি দলীয় সিদ্ধান্ত। তবে তিনি জানান, বিধায়ক হিসেবে না হলেও দলের কর্মী হিসেবে তিনি দিদির পাশেই থাকবেন।

    Kanchan Mallick opened up about not getting ticket

    দলের সঙ্গে দূরত্ব: কানাঘুষোয় অবশ্য শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নাকি দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কাঞ্চনের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের বিধানসভা এলাকায় তাঁকে দেখা যায় না। স্থানীয়রাও অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে।

    আরও পড়ুন : আবেদন সফল, মেসেজ এলেও ঢোকেনি যুবসাথীর টাকা? সমাধান এই উপায়ে

    কী অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে: বিরোধীদের অভিযোগ, উত্তরপাড়ার রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বৃষ্টিতে দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা রয়েছে। যদিও কাঞ্চনের (Kanchan Mallick)। বক্তব্য, তাঁকে উত্তরপাড়ায় দেখা যায় না, এমনটা প্রচার করা হচ্ছে। তবে তাতে কোনও লাভ হবে না।

    আরও পড়ুন : টাকা দিয়ে প্রার্থী পদ বিক্রি হয়েছে তৃণমূলে! গুরুতর অভিযোগ সৌমিত্র খাঁ-র

    উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে জিতে উত্তরপাড়ার বিধায়ক হয়েছিলেন কাঞ্চন। আগামী মে মাসে তাঁর পদের মেয়াদ শেষ হবে। এবার উত্তরপাড়ায় কাঞ্চনের জায়গায় টিকিট পেয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    কেদারনাথ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা, বিশেষ হলফনামা দিতে হবে সারাকে!
    Next Article
    টলিপাড়ায় ‘স্বাস্থ্যসাথী’র প্রচার শুধুই দেবের ‘গিমিক’? সাংসদকে স্পষ্ট জবাব স্বরূপ বিশ্বাসের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment