Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টিম ইন্ডিয়ার বাড়ছে চিন্তা! IPL-এর পরেও মাঠে ফিরতে পারবেন না এই দুই তারকা খেলোয়াড়

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে জমে উঠেছে IPL ২০২৬-এর লড়াই। তবে, ক্রিকেটের এই জনপ্রিয় মেগা টুর্নামেন্টের পরেই পর ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team) আবারও মাঠে ফিরবে। টিম ইন্ডিয়া প্রথমে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ এবং তারপর জুনে ৩ ম্যাচের ODI সিরিজ খেলবে। এরপর টিম ইন্ডিয়া একটি T20 সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করবে। কিন্তু তার আগেই টিম ইন্ডিয়ার জন্য একটি চিন্তার খবর সামনে এসেছে। মূলত, টিম ইন্ডিয়া আর ২ জন তারকা খেলোয়াড় চোটের কারণে IPL খেলছেন না এবং IPL-এর পরেও তাঁদের মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

    টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বোলিং ইউনিট বড় ধাক্কার সম্মুখীন:

    জানিয়ে রাখি যে, ভারতীয় ক্রিকেট দল তাদের ফাস্ট বোলিং ইউনিটে ২ টি বড় ধাক্কা খেয়েছে। রিপোর্ট অনুযায়ী, চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে  টেস্ট সিরিজ এবং ইংল্যান্ড সফর থেকে আকাশ দীপ ও হর্ষিত রানা ছিটকে যাবেন। BCCI সূত্র অনুযায়ী, এই ২ বোলারের রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে। কিন্তু ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। এমতাবস্থায়, আগামী অগাস্টে সম্পন্ন হতে চলা দলীপ ট্রফিতেই তাঁদের মাঠে প্রত্যাবর্তন করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

    India National Cricket Team is worried about these 2 players.

    উল্লেখ্য যে, আকাশ দীপ পিঠের চোট থেকে সেরে উঠছেন। T20 বিশ্বকাপের ঠিক আগে হর্ষিত রানা হাঁটুর লিগামেন্টের চোটের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। এদিকে, এই দুই খেলোয়াড়ই কলকাতা নাইট রাইডার্সের অংশ এবং তাঁরা IPL ২০২৬-এর পুরো মরশুম একটি ম্যাচও খেলতে পারবেন না।

    আরও পড়ুন: ১ লক্ষের বিনিয়োগ বেড়ে হয়েছে ১.৩০ কোটি! শেয়ার বাজারে এই স্টকে টাকার বৃষ্টি

    BCCI-র একটি সূত্র জানিয়েছে যে, তাঁরা ২ জনেই স্ট্রেথনিং এক্সারসাইজ করছেন। এরপর, তাঁদেরকে জগিং থেকে শুরু করে স্প্রিন্ট এবং বিভিন্ন স্কিলস সম্পর্কিত রিটার্ন টু প্লে প্রোটোকলগুলি সম্পন্ন করতে হবে। যে কারণে তাঁদের আফগানিস্তান ও ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত থাকতে পারবেন না বলেই অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: হয়েছে ২০,০০০ কোটির লোকসান! টাটা গ্রুপের এই সংস্থায় এবার নতুন ‘বস’, কে পাচ্ছেন দায়িত্ব?

    ৩ টি ফরম্যাটই প্রভাবিত হবে: জানিয়ে রাখি যে, আকাশ দীপ লাল বলের ক্রিকেটের জন্য পরিচিত। টিম ইন্ডিয়ার হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বেশ চিত্তাকর্ষক। গত বছর বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ১২ টি উইকেট নিয়েছিলেন। তবে, এবার আফগানিস্তান টেস্টে দল তাঁকে পাবে না। অন্যদিকে, হর্ষিত রানা ৩ টি ফরম্যাটেই খেলেন। ২০২৫ সালে তিনি ১৪ টি ODI-তে ২৬টি উইকেট নিয়ে তাঁর দাপট প্রদর্শন করেছিলেন। এমন পরিস্থিতিতে T20 ও  ODI ম্যাচে তাঁর না থাকা ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

    Click here to Read More
    Previous Article
    ' Mamata Banerjee-র লজ্জা করে না গণতন্ত্রের কথা বলতে? 'এ কী বললেন অর্জুন সিং?
    Next Article
    আজকের রাশিফল ৩ মে, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment