Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কেদারনাথ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা, বিশেষ হলফনামা দিতে হবে সারাকে!

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : সময় পেলেই বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ান সারা আলি খান (Sara Ali Khan)। বিশেষ করে কেদারনাথ তাঁর খুবই প্রিয় স্থান। ‘কেদারনাথ’ ছবির হাত ধরেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর থেকে বেশ কয়েকবার এই ধর্মীয় স্থানে গিয়েছেন সারা। এমনকি নিজেকে মহাদেবের ভক্ত বলেও পরিচয় দেন তিনি। কিন্তু এবার থেকে কেদারনাথ মন্দিরে তাঁর প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

    কেদারনাথে সারার (Sara Ali Khan) প্রবেশে নিষেধাজ্ঞা

    আসলে চলতি বছর থেকেই বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে কেদারনাথ মন্দির কমিটি। এর মধ্যে অন্যতম হল, অহিন্দুদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা। যেমনটা জানা যাচ্ছে, মন্দিরে প্রবেশ করতে হলে নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে সারাকে।

    Sara ali khan reportedly can't enter kedarnath

    কেদারনাথের প্রতি টান সারার: সারার মা অমৃতা সিং হিন্দু, বাবা সইফ আলি খান মুসলিম। সারা নিজে মুসলিম ধর্মাবলম্বী হলেও বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান তিনি। বিশেষ করে কেদারনাথ ধামের প্রতি আলাদাই টান রয়েছে তাঁর। বছরে অন্তত একবার কেদারনাথ দর্শনে যান তিনি। ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

    আরও পড়ুন : জ্বালানি সঙ্কট রুখতে বড় পদক্ষেপ, কেরোসিন বন্টনে এবার আদর্শ কার্যপদ্ধতি জারি খাদ্য দফতরের

    কেন মন্দিরে যান সারা: এর আগে একবার সারা (Sara Ali Khan) জানিয়েছিলেন, আগে যখন তাঁর বাবা মা একসঙ্গে ছিলেন তখন তাঁরা সকলে বিদেশে ঘুরতে যেতেন। তখন তাঁদের আইডি কার্ডে সবার ভিন্ন ভিন্ন পদবী দেখে তিনি প্রশ্ন করেছিলেন, তাঁরা আসলে কে? তখন অমৃতা উত্তর দিয়েছিলেন, ‘তুমি একজন ভারতীয়’। সেকথা এখনও ভোলেননি সারা।

    আরও পড়ুন : কাঁচা মাছ-মাংস থেকে চারাগাছ, এই সমস্ত জিনিস নিয়ে মেট্রোয় উঠলেই জরিমানা! জারি কড়া নিষেধাজ্ঞা

    অভিনেত্রীর কথায়, মানুষের তৈরি ভেদাভেদ তিনি মানেন না। কেদারনাথে তাঁর বেড়াতে যাওয়ার বিষয়টি খুবই ব্যক্তিগত। তিনি সেখানে গেলে শান্তি খুঁজে পান। নিজের জন্যই কেদারনাথে যান তিনি।

    Click here to Read More
    Previous Article
    শুরুতেই চমক ‘গঙ্গা’র, প্রথম তিনে বিরাট রদবদল, কে কোন স্থানে TRP তালিকায়
    Next Article
    টিকিট দেয়নি দল, ‘আগেই আভাস…’, অবশেষে মুখ খুললেন কাঞ্চন

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment