Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টিফিন-জলও ‘নট অ্যালাউড’! নতুন নির্দেশিকায় স্কুল ব্যাগে কী কী নেওয়া যাবে?

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : স্কুলের ব্যাগ নিয়ে সম্প্রতি বড় নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। স্কুল ব্যাগের ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুল ব্যাগ (School Bag) পলিসি ২০২০ অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, শরীরের মোট ওজনের ১০ শতাংশ হতে হবে ব্যাগের ওজন।

    স্কুল ব্যাগের (School Bag) ওজন নিয়ে নতুন নির্দেশিকা

    নির্দেশিকায় বলা হয়েছে, শরীরের মোট ওজনের ১০ শতাংশ হতে হবে ব্যাগের ওজন। ক্লাস অনুযায়ী ব্যাগের ওজন নির্ধারণ করা হয়েছে। আরও জানা যাচ্ছে, স্কুলগুলিতে ওজন পরিমাপের যন্ত্র থাকবে। রুটিন মেনে সেই যন্ত্র দিয়ে ব্যাগের ওজন মাপা হবে। স্কুল ব্যাগে বইয়ের সংখ্যাও কমানো হবে।

    New order about school bag

    বই কমানোর নির্দেশ: জানা যাচ্ছে, স্কুলে বেশ কিছু বিষয়ের বইয়ের সংখ্যা থাকবে একাধিক। সেই বই দেওয়া হবে পড়ুয়াদের। একটি বই দেখেই যাতে বেশি পড়ুয়া পড়তে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে শিক্ষকরা দরকারি নোটসও দিয়ে দেবে। একই বিষয়ে পরপর দুটো ক্লাসও নেওয়া হবে। এতে বইয়ের সঙ্গে সঙ্গে খাতার সংখ্যাও কমবে।

    আরও পড়ুন : ১৫০০ টাকা রুমের ভাড়া ঠেকেছে ১০ হাজারে! রথের আগেই পুরীতে ‘সোল্ড আউট’ হোটেল

    টিফিন নট অ্যালাউড: শুধু বই না, টিফিনও থাকে ব্যাগে (School Bag)। তবে ক্লাস এইট পর্যন্ত যেহেতু মিড ডে মিল দেওয়া হয়। তাদের টিফিন আনার দরকার নেই। আর ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রীদের ব্যাগের ওজন বাড়ানো হয়েছে। ক্লাস এইটের থেকে ক্লাস নাইনের ব্যাগের ওজন বেশি ধার্য করা হয়েছে।

    আরও পড়ুন : সেরা স্বাদ পেতে কত কেজির ইলিশ কেনা উচিত? ঠকতে না চাইলে জানুন

    নতুন নির্দেশিকায় স্কুল ব্যাগে জলের বোতল নেওয়ারও অনুমতি নেই। স্কুলেই থাকবে পরিশ্রুত জলের ব্যবস্থা। এছাড়া ঠিক করা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে কোনও হোমওয়ার্ক দেওয়া হবে না। এরপর ক্লাস অনুযায়ী হোমওয়ার্কের ক্ষেত্রে ১-২ ঘন্টা ধার্য করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘আমি কিছু ভুলিনি, সবকিছুর হিসেব হবে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu Adhikari
    Next Article
    কোয়েটায় সেনার ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ! বালোচ বিদ্রোহীদের হামলায় নিহত অন্তত ২৪ পাক জওয়ান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment