Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    থুতু ফেললেও সঙ্গে সঙ্গে জরিমানা, কাল থেকেই চালু ‘স্বচ্ছ’ অ্যাপ, কীভাবে কাজ করবে?

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলায় ক্ষমতায় এসেই উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বিজেপি। এবার পুর এলাকাগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিল সরকার। শনিবার থেকেই রাজ্যে (West Bengal) চালু হতে চলেছে ‘স্বচ্ছ’ অ্যাপ। জানা যাচ্ছে, আপাতত প্রাথমিক ভাবে রাজ্যের ১০ টি পুরসভায় চালু হবে এই অ্যাপ।

    আগামীকাল থেকেই রাজ্যে (West Bengal) চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ

    নিজের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে পরিষেবা জানা বোঝার সুযোগ মিলবে। রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

    New app is launching tomorrow in West Bengal

    নোংরা ফেললেই ফাইন: মন্ত্রী জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে স্বচ্ছ অ্যাপের নিয়ম সর্বত্র কার্যকর হবে। কেউ রাস্তায় নোংরা আবর্জনা ফেললে, চিপসের প্যাকেট ফেললে বা যত্রতত্র থুতু ফেললে সরাসরি ফাইন করবে পুলিশ। পুরো রাজ্যেই (West Bengal) প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে। ৩ মাস সময় দেওয়া হবে মানুষকে। তারপর সেপ্টেম্বর থেকে নিয়ম লঙ্ঘন করলেই হবে জরিমানা।

    আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্মে এই ভুল করলেই কেলেঙ্কারি! আইনি সমস্যা থেকে বাতিল হতে পারে ফর্মও

    কীভাবে কাজ করবে অ্যাপ: জানা যাচ্ছে, পুর পরিষেবা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানানো যাবে স্বচ্ছ অ্যাপে। রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি তুলে আপলোড করে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ দ্রুত নিস্পত্তির জন্য প্রশাসন তৎপর থাকবে।

    আরও পড়ুন : ২ কোটির বেশি মহিলা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনায় কতজনের নাম থাকবে?

    মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, স্বচ্ছ ও আধুনিক বাংলার পথে নতুন পদক্ষেপ হিসেবে স্বচ্ছ অ্যাপ চালু করবে সরকার। রাস্তা, নিকাশি, আবর্জনা সহ যে কোনও পরিষেবার সমস্যা সমাধান এবার এসে যাচ্ছে হাতের মুঠোয়।

    Click here to Read More
    Previous Article
    খরদহতে ধৃত উপপ্রধান প্রসেনজিৎ সাহার গ্যালাক্সি বাড়ির পর্দা ফাঁস করতেই তেড়ে এলেন তৃণমূল কর্মীরা
    Next Article
    আংটি চুরির অভিযোগে মারধোর পরিচারিকাকে, FIR দায়ের সম্রাটের বিরুদ্ধে, পালটা তোপ অভিনেতার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment