Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আংটি চুরির অভিযোগে মারধোর পরিচারিকাকে, FIR দায়ের সম্রাটের বিরুদ্ধে, পালটা তোপ অভিনেতার

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও সংবাদ শিরোনামে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherji)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আংটি চুরির অভিযোগে বাড়ির পরিচারিকাকে মারধোর করেছেন তিনি। হরিদেবপুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন পরিচারিকার স্বামী এবং ছেলে। অভিযোগ, মহিলার আঘাত বেশ গুরুতর। এমনকি মাথা ফেটে যাওয়ায় সেলাইও পড়েছে। পালটা গুরুতর অভিযোগ এনেছেন সম্রাট।

    গুরুতর অভিযোগ সম্রাটের (Samrat Mukherji) বিরুদ্ধে

    সংবাদ মাধ্যমের কাছে সম্রাট জানান, এর আগে ওই মহিলার উপস্থিতিতেই নাকি তাঁর শাশুড়ি মায়ের গলার চেন চুরি হয়েছিল। তখনই যদি বিষয়টিতে গুরুত্ব দিতেন তবে আজ এত বড় ক্ষতি তাঁর হত না। সম্রাটের বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন সকালে বালিশের পাশে আংটি দুটো খুলে তিনি স্নানে গিয়েছিলেন। নাটকের মহড়ার তাড়াহুড়ো থাকায় আংটি আর পরার কথা তাঁর মনে ছিল না।

    Samrat Mukherji accused of torturing househelp

    কী ঘটেছিল ঘটনা: পনেরো মিনিট পর তাঁর মনে পড়ায় বাড়ির দারোয়ানকে ফোন করে আংটি দুটি তাঁর কাছে রাখতে বলেন অভিনেতা। দারোয়ান ঘরে ঢুকে দেখতে পান, ওই পরিচারিকা বিছানার চাদর বদলাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বিছানার উপর একটি আংটি দেখতে পান দারোয়ান। দুজনের মধ্যে বাকবিতন্ডা বেঁধে যায়। তখন সম্রাট বলেন, ওই পরিচারিকা যাতে পালাতে না পারেন তা দেখতে। তিনি থানায় খবর দিচ্ছেন।

    আরও পড়ুন : থুতু ফেললেও সঙ্গে সঙ্গে জরিমানা, কাল থেকেই চালু ‘স্বচ্ছ’ অ্যাপ, কীভাবে কাজ করবে?

    অভিযোগ দায়ের পরিচারিকার: অভিনেতা জানান, ফোনটা স্পিকারে থাকায় তাঁর কথা শুনতে পেয়ে তড়িঘড়ি পালাতে গিয়ে ওই মহিলা নিজেই সিঁড়ি থেকে পড়ে চোট লাগান। অভিনেতা (Samrat Mukherji) নাকি তাঁর কাছে হাতজোড় করে অনুরোধ করেছিলেন আংটি ফেরত দেওয়ার জন্য। কিন্তু তিনি মুখ খোলেননি। এমনকি পুলিশ সার্চ করেও কিছু পায়নি।

    আরও পড়ুন : দেখা করেননি স্ত্রীর সঙ্গে, সোজা উঠে যান ছাদে, অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন তথ্য

    সম্রাট জানান, রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেও কিছু না মেলায় তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তখনই জানতে পারেন ওই মহিলাও দায়ের করেছেন অভিযোগ। পালটা সম্রাটের প্রশ্ন, তিনি যদি মারধোর করে থাকেন, তবে তাঁর বাড়িতে দাঁড়িয়ে কীভাবে কথা বললেন পুলিশের সঙ্গে? তখনই বা কিছু জানালেন না কেন ওই মহিলা? তাঁর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সম্রাট।

    Click here to Read More
    Previous Article
    থুতু ফেললেও সঙ্গে সঙ্গে জরিমানা, কাল থেকেই চালু ‘স্বচ্ছ’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
    Next Article
    দেখা করেননি স্ত্রীর সঙ্গে, সোজা উঠে যান ছাদে, অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন তথ্য

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment