Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    TET পাশ না থাকলেই চাকরি খোয়াবেন শিক্ষকরা? সুপ্রিম কোর্টের আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ টেট নিয়ে টালবাহানা অব্যাহত। গত বছরই সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয় সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট (TET) পাস করতে হবে। আদালত বলেছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের (Teachers) পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। তবে যাঁদের ৫ বছর চাকরি রয়েছে, সেই শিক্ষকদের আর টেট পরীক্ষায় বসতে হবে না।

    শিক্ষকদের টেট মামলার শুনানি সুপ্রিম কোর্টের এজলাসেই | Teachers

    টেট সংক্রান্ত আদালতের নির্দেশের বিরোধীতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গ–সহ বিভিন্ন রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে। আদালতে যায় দেশের প্রাথমিক শিক্ষক সংগঠনগুলিও। চাকরি বাঁচাতে প্রাথমিক শিক্ষক–শিক্ষিকাদের আবার টেট দিতে হবে কি না, সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১৩ মে।

    আদালত সূত্রে খবর, ১৩ তারিখ দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) তরফে রিভিউ মামলাটি বিচারপতিদের চেম্বারের বদলে এজলাসে সাধারণ শুনানির জন্য আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সায় মিলেছে।

    TET

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল DA মামলা! কী হতে চলেছে? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

    বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহন এবিপিটিএ-র আবেদনে মান্যতা দিয়েছেন। ১৩ মে দুপুর দুটোয় মুক্ত আদালতে এই মামলার শুনানি হবে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের হাজার হাজার শিক্ষক এখন আদালতের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন, যাঁরা টেট উত্তীর্ণ নন। পরিসংখ্যান বলছে, এ রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে। এবার তাঁদের ভাগ্যে কী আছে তা জানা যাবে আগামী ১৩ মে।

    Click here to Read More
    Previous Article
    সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল DA মামলা! কী হতে চলেছে? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
    Next Article
    প্যান কার্ড নেই? এবার ব্যাঙ্কিং-সহ জরুরি কাজে পড়তে পারেন বড় সমস্যায়—সতর্ক হোন এক্ষুনি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment