Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তেলের দামে ফের অশনি সংকেত, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বড় আপডেট সামনে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে, বিশ্বজুড়ে দেখা দিয়েছিল গ্যাস ও তেলের আকাল। এর ফলে হু হু করে দাম বেড়েছিল এই দুটি জিনিসেরই। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাত সৃষ্টি না হলেও। যুদ্ধের আবহাওয়া সৃষ্টি হওয়ায় বিশ্ববাজার থেকে এই সংকটের পুরোপুরি মুক্তি মেলেন। সূত্রের খবর, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অগ্নিমূল্য ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির অত্যাধিক লোকসানের ফলে বাড়তে পারে জ্বালানি তেলের দাম (Fuel Price Hike)। তেলের দাম বাড়লে ফের আরও একবার পকেটে চাপ পড়বে মধ্যবিত্তের সে কথাও মনে করা হচ্ছে।

    পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামনে এল বড় তথ্য (Fuel Price Hike)

    তবে গত চার বছর ধরে যে দাম এক জায়গায় স্থিতিশীল ছিল তা ফের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইরান ও মার্কিন যুদ্ধের পর বিশ্ব জুড়ে সৃষ্টি অস্থিরতার কারণে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলো প্রতি মাসে আনুমানিক প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি সম্মুখীন হচ্ছে। সূত্রের খবর, এই ক্ষতির সামাল দিতেই জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে (Fuel Price Hike)।

    Fuel Price Hike major revelations emerge regarding the price hike of petrol and diesel

    আরও পড়ুন: হারিয়ে গিয়েছে আধার কার্ড? ঘরে বসেই সহজে বানিয়ে ফেলুন ডুপ্লিকেট কপি, জেনে নিন পুরো পদ্ধতি

    এছাড়াও, বিজনেস টুডে-র এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ই মে-র আগে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে। এর প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে তীব্র বৃদ্ধি। এছাড়াও সূত্র থেকে জানা গেছে যে, অপরিশোধিত তেলের অত্যাধিক মূল্য বৃদ্ধি এবং হরমুজ প্রণালী বন্ধের ফলে সরবরাহের উপর বড় প্রভাব ফেলছে।

    এর ফলে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলো, যেমন – ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এছাড়াও কোম্পানিগুলো প্রতি মাসে প্রায় ৩০,০০০ কোটি টাকার লোকসান হচ্ছে।

    বিজনেস টুডে-র প্রতিবেদন অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি চার থেকে পাঁচ টাকা বাড়তে পারে। এছাড়াও গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা ৫০ টাকা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (Fuel Price Hike)।

    Click here to Read More
    Previous Article
    পুরুলিয়া থেকে জয়পুর যাত্রা এবার আরও সুবিধাজনক, জেনে নিন কোন পথে চলবে ট্রেন
    Next Article
    সময় ফুরোচ্ছে, ১৪ তারিখের মধ্যে আধার কার্ডের এই তথ্য আপডেট না করলে পড়বেন সমস্যায়

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment